শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘরে যুবকের মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার শানুখালী এলাকায় এ ঘটনা ঘটে।ওই যুবকের নাম মো. রাসেল (২৭)। তিনি উপজেলার একই ইউনিয়নের সিংবাহুড়া ...
নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘরে যুবকের মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার শানুখালী এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মো. রাসেল (২৭)।
তিনি উপজেলার একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত রাসেলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশের ধারণা, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যেই পরিত্যক্ত ঘরে মাটিচাপা দিয়ে পালিয়ে গেছেন।
.পুলিশ জানায়, গত শুক্রবার রাসেল তাঁর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে নিজের বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরদিন গত শনিবার রাতে তাঁর বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
সিরাজুল ইসলামের এ জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে পুলিশ জানতে পারে, রাসেলের স্ত্রী–সন্তানসহ শ্বশুরবাড়ির লোকজন সবাই পলাতক। এতে পুলিশের সন্দেহ হয়।
পরে গতকাল দিবাগত রাত একটার দিকে রাসেলের শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়। .তল্লাশির এক পর্যায়ে শ্বশুরবাড়ির মূল ঘরের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। ঘরটিতে ভাঙাচোরা আসবাব ও পুরোনো কাঁথা পড়ে ছিল।
পুলিশ সদস্যরা পুরোনো কাঁথা সরালে নিচে আলাদা মাটি দেখতে পান। পরে সেখানে খুঁড়তেই মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুনাফ বলেন, মরদেহটি বর্তমানে ঘটনাস্থলেই পুলিশের পাহারায় আছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের পর মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।