রাজনীতিব্রেকিং

শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা।আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। অর্থনীতি, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষের মুখ...

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। অর্থনীতি, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষের মুখে থাকা সরকারের ওপর তাঁর পদত্যাগের ঘটনা নতুন চাপ তৈরি করল।

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের বলেন, ৩৯ বছর বয়সী জিবরান আজ পার্লামেন্টের নেতাদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রেসিডেন্ট প্রবোওর কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। জিবরানের বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট রায় দেন।

এর পর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা খুব বেশি নয়। সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করা এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাঁর স্থলাভিষিক্ত হওয়াই মূলত দায়িত্ব তাঁর।

.রাজনীতিতে নতুন সমীকরণের আশঙ্কাজিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ থেকে এসব বিক্ষোভ হয়। দাবানলের কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

জিবরানের পদত্যাগে প্রেসিডেন্ট প্রবোও এবং তাঁর পূর্বসূরি জোকো উইদোদোর মধ্যে গড়ে ওঠা ক্ষমতাসীন জোটেও জটিলতা তৈরি হতে পারে। জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকোর ছেলে। .ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন জিবরান।

তবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর তাঁর উচ্চমাধ্যমিকের সনদের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেন সমালোচকেরা। .ইন্দোনেশিয়ার নিরাপত্তা ও কৌশলগত গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইএসইএসএস) নির্বাহী পরিচালক খাইরুল ফাহমির মতে, ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ দেশের রাজনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। তবে এতে সরকারের স্থিতিশীলতা সরাসরি হুমকির মুখে পড়বে বলে মনে হয় না।

.ফাহমি এএফপিকে বলেন, জোকো উইদোদো রাজনৈতিক প্রভাব ধরে রাখবেন। তবে জিবরানের বিদায়ে ক্ষমতার কেন্দ্রে তাঁর অনুসারীদের সরাসরি প্রবেশের সুযোগ কমতে পারে। অন্যদিকে এতে প্রবোওর নিজের নেতৃত্ব সুসংহত করা এবং নিজস্ব রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়ার সুযোগ বাড়বে।

পদত্যাগের কারণ হিসেবে জিবরান কী বলেছেন, তা জানাননি পার্লামেন্টের স্পিকার আহমাদ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রবোওর জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত সপ্তাহে প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাবেক পুলিশপ্রধান এবং পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকা জনপ্রিয় নেতা জোকো উইদোদোর সমর্থনই প্রবোওর ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। .বিদেশে পড়াশোনা নিয়ে বিতর্কইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন জিবরান। দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

জিবরান সিঙ্গাপুরে পড়াশোনা করেন। সেখানেই বিপণন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে নির্বাচন কমিশনে প্রার্থিতার কাগজপত্র জমা দেওয়ার সময় তিনি একটি সনদ দাখিল করেন।

এতে বলা হয়েছিল, সিঙ্গাপুরে তাঁর অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ ইন্দোনেশিয়ার কারিগরি উচ্চমাধ্যমিক শিক্ষার সমমানের। .জিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। .তবে গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট ওই সনদ বাতিলের রায় দেন।

এরপর পার্লামেন্টে জিবরানকে পদ থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়। নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বরাবরই আত্মপক্ষ সমর্থন করেছেন জিবরান। তিনি বলেছেন, ‘আমি যদি উচ্চমাধ্যমিক পাস না করতাম, তাহলে নিশ্চয়ই কলেজে পড়তে পারতাম না।

আমি সিঙ্গাপুরে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছি। ’জিবরানের উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে দুটি নাম প্রস্তাব করতে প্রবোওর হাতে ১৪ দিন সময় রয়েছে।

এরপর পার্লামেন্টের হাতে উত্তরসূরি বেছে নেওয়ার জন্য দুই মাস সময় থাকবে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV