রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / দুপুর ১২:৪৮ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ
রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জেরে প্রায় এক ঘণ্টা উপজেলার হেয়াকো-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন একটি পক্ষের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরি...

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জেরে প্রায় এক ঘণ্টা উপজেলার হেয়াকো-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন একটি পক্ষের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। একটি পক্ষ স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং অপর পক্ষটি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারের অনুসারী।

.গতকাল রাতে উপজেলার বাগান বাজার সিকদার ঘাটা বাজারে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে ঢোকেন মোহাম্মদ কবির ও নাছির উদ্দিন। তাঁদের মধ্যে নাছির উদ্দিন এলাকায় সংসদ সদস্য সরোয়ার আলমগীরের অনুসারী হিসেবে পরিচিত। আর মোহাম্মদ কবির আজিম উল্লাহ বাহারের অনুসারী।

হোটেলে ঢোকার পর দুজনেই তাঁকে আগে খাবার দিতে বলেন। এ নিয়ে প্রথমে তাঁদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের তর্ক হয়। এরপর দুজন মারামারিতে জড়ান।

খবর পেয়ে দুই পক্ষের অনুসারীরা ওই এলাকায় জড়ো হলে তাঁদের মধ্যেও সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে নাছির উদ্দিনের অনুসারীরা হেয়োকো-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

.সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার প্রথম আলোকে বলেন, তাঁর কর্মী মুহাম্মদ কবিরকে সালিস বৈঠকে ডেকে নিয়ে হামলা করে মারধর করা হয়। তিনি এ ঘটনার বিচার চান। নাছির উদ্দিন এ কাজে যুক্ত।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়েছে। এখানে কোনো পক্ষ-বিপক্ষের দ্বন্দ্ব নেই। ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং বিএনপি নেতা আজিম উল্লাহ বাহারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সংসদ সদস্যের অনুসারীরা সড়ক অবরোধ করেন। আধা ঘণ্টার মধ্যে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।

রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

সিটির হারে ইউনাইটেডের মাথায় হাত: ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে

ম্যানচেস্টার সিটির হারে ম্যানচেস্টার ইউনাইটেড দুঃখ পাচ্ছে—এমন নজির খুব একটা নেই। নগর প্রতিদ্বন্দ্বীদের ভালো না চাওয়াটাই স্বাভাবিক।...

জাতীয়

বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।...

জাতীয়

কানাডায় পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি

কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও অন্যান্য ধর্মীয় মাথার আবরণ পরার অনুমতি রয়েছে। ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে দেশটির...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV