রামেক পরিচালকের সঙ্গে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ

চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালক গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষা...
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সাবেক নেতাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন চিকিৎসকেরা ও সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অভিযুক্ত দুই সাবেক ছাত্রলীগ নেতাকে নি...
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সাবেক নেতাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন চিকিৎসকেরা ও সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অভিযুক্ত দুই সাবেক ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের পরিচালক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কারণে দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও জ...
আটককৃত দুজন হলেন—রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গোপনে মদদ দিচ্ছে—এমন সন্দেহে দুই সাবেক ছাত্রলীগ নেতাকে পরিচালকের কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এতে হাসপাতাল চত্বরে কিছু সময়ের জন্য থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে। তিনি বলেন, ‘‘মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের পরিচালকের কক্ষে প্রবেশ করে।
এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশকে ভেতরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পূর্বে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে অবরুদ্ধ দুই সাবেক নেতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর এলাকায় গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার। অন্যদিকে, একই দিনে রাজশাহী বিমানবন্দর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। আরএমপি কর্মকর্তা গাজিউর রহমান জানান, সকালে বিমানবন্দরের প্রধান ফটকের কাছে বস্তু দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে আরএমপির বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এগুলো পরীক্ষার পর নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে ছাত্রলীগের ধর্মঘটের সাথে বিমানবন্দর এলাকার বস্তু উদ্ধার ও রামেক হাসপাতালের ঘটনার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
রামেক পরিচালকের সঙ্গে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ
যশোরের কেশবপুর উপজেলায় ধানখেতে অজ্ঞাতনামা দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। শনিবার রাত ১০টার...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।