যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

ছবি: মিডল ইস্ট মনিটরযুদ্ধবিধ্বস্ত গাজায় আনন্দের বিরল এক মুহূর্তের সাক্ষী হলেন ফিলিস্তিনিরা। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ২৫০ ফিলিস্তিনি দম্পতি। শুক্রবার গাজা সিটিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের গণবিয়ে সম্পন্ন হয়েছে।
ছবি: মিডল ইস্ট মনিটরযুদ্ধবিধ্বস্ত গাজায় আনন্দের বিরল এক মুহূর্তের সাক্ষী হলেন ফিলিস্তিনিরা। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ২৫০ ফিলিস্তিনি দম্পতি। শুক্রবার গাজা সিটিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের গণবিয়ে সম্পন্ন হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সহায়তা উদ্যোগ ‘অপারেশন নাইটলি নাইট ৩’ -এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে কনেরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশিকাঁথার আদলে সূচিকর্ম করা পোশাক (তাতরিজ) পরে অংশ নেন। অন্যদিকে, বরদের পরনে ছিল আনুষ্ঠানিক স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ।
যুদ্ধ ও আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হওয়া দম্পতিদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়। ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অনিশ্চয়তার মধ্যে আয়োজিত এ গণবিবাহে সংগীত, আনন্দ-উৎসব ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে কিছুটা স্বস্তির সুযোগ পান গাজার বাসিন্দারা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া জনপদে এমন আয়োজন নতুন করে আশার বার্তা দিয়েছে।
প্রতিকূলতার মধ্যেও জীবন, ভালোবাসা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যে থেমে নেই, ২৫০ দম্পতির এ গণবিবাহ যেন তারই এক প্রতীক। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।