ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
খেলাধুলা ব্রেকিং ফ্যাক্ট-চেকড

মুমিনের রেকর্ডে সেমিফাইনালে বাংলাদেশ

System Administrator • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ • ৮০ বার পঠিত
ফন্ট সাইজ:
মুমিনের রেকর্ডে সেমিফাইনালে বাংলাদেশ
মুমিনের রেকর্ডে সেমিফাইনালে বাংলাদেশ ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

ব্যাট হাতে রেকর্ড গড়লেন আহসান আল মুমিন, বল হাতে ইতিহাস লিখলেন তাফিউল আলম তামিম। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ সোমবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাং...

ব্যাট হাতে রেকর্ড গড়লেন আহসান আল মুমিন, বল হাতে ইতিহাস লিখলেন তাফিউল আলম তামিম। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ সোমবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের ৩০৩ রানের জবাবে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।

তিন ম্যাচে দুই জয়ে গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে ‘এ’ গ্রুপের মঙ্গলবারের ম্যাচ শেষে। ভারত ও পাকিস্তানের যেকোনো একটি দলের মুখোমুখি হতে পারে যুব টাইগাররা।

মালয়েশিয়ার বিপক্ষে ২০৫ রানের জয় যুব ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। যুব এশিয়া কাপের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম জয়।

গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছিল ভারত। বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন চার নম্বরে নামা সহ-অধিনায়ক আহসান আল মুমিন। এক প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও অবিচল ছিলেন তিনি।

১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ এবং নবম উইকেটে আলআমিন হোসেনের সঙ্গে আরও ৭৯ রান যোগ করেন মুমিন। শেষ জুটির ৭৯ রানের মধ্যে তাঁর অবদানই ৬৮। ১০২ বলে শতক পূর্ণ করা মুমিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫২ রানে।

১৩৩ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ৬টি ছক্কায়। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিনাক ঘোষের ১৫০ রানকে ছাড়িয়ে গেছেন তিনি।

তাঁর ব্যাটে ৭ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই তামিমের তোপে পড়ে মালয়েশিয়া। পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

এক প্রান্তে নাগিনেশ্বরন সাথনাকুমারান ৮১ বলে ৫০ রান করে প্রতিরোধের চেষ্টা করেন। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। পাঁচ ব্যাটার কোনো রানই করতে পারেননি।

১৮ রান খরচায় ৭ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তি গড়েন তামিম। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন সঞ্জিত সাহা। যুব এশিয়া কাপের ইতিহাসে তামিমের বোলিংটি দ্বিতীয় সেরা।

২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষেই ১৬ রানে ৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন ভারতের ইরফান পাঠান। রুবাই ইসলাম রিজনও নিয়েছেন দুটি উইকেট। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

মুমিনের রেকর্ডে সেমিফাইনালে বাংলাদেশ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ আমার দেশ থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন