রাজনীতিব্রেকিং

মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

বিএনপির দুটি পক্ষের মধ্যে ককটেল হামলা। ছবি: আমার দেশআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব সৃষ্টি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির অনুসারী দুটি পক্ষের মধ্যে ককটেল হামলা, সংঘর্ষ ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। বুধবার...

বিএনপির দুটি পক্ষের মধ্যে ককটেল হামলা। ছবি: আমার দেশআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব সৃষ্টি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির অনুসারী দুটি পক্ষের মধ্যে ককটেল হামলা, সংঘর্ষ ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা হতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার ঐ ইউনিয়নের ৫টি গ্রামে সংঘটিত সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫জন ছররা গুলিবিদ্বসহ ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে ৫জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- দিদার ঢালী (৫৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন মোল্লা এবং ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে মোল্লকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা, নতুন আমঘাটা, আমঘাটা ও চৈতারচর গ্রামের বিবদমান দুপক্ষের মধ্যে প্রায়ই হামলা ও পাল্টাহামলার ঘটনা ঘটছে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিন বলেন, মোল্লাকান্দিতে দুপক্ষের আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নির্বিঘ্নে সটকে পড়ে। পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কোনো ক্ষতি হয়নি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।

কাউকে আটকও করা হয়নি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV