বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা

কমার্স ব্যাংকের চেয়ারম্যানসহ দুই পরিচালকের পদত্যাগ
নানা অনিয়মে অভিযুক্ত বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহ...
তুরস্কের আনতালিয়া থেকে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি ভিডিও থেকে সংগৃহীত।বাংলাদেশে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর...
তুরস্কের আনতালিয়া থেকে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি ভিডিও থেকে সংগৃহীত। বাংলাদেশে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু
সরকার নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোগটি...
মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে সামরিক খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের সরকারপ্রধান অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করেছেন।
দুই নেতা মনে করেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদ্যমান কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতেও তাঁরা একমত হয়েছেন। হুমায়ুন কবির জানান, প্রতিরক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষ করে সামরিক খাতে সহযোগিতা এবং বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনের সম্ভাব্যতা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন দুই নেতা। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ও তুরস্ক কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে তাঁরা মতবিনিময় করেন।
পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ও এরদোয়ানের সঙ্গে বৈঠকের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশকে এখন কতটা গুরুত্ব দেয়, এই বৈঠক তার বড় প্রমাণ। জলবায়ু সম্মেলনে অংশ নিতে বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এসেছেন।
সম্মেলন শুরুর আগে তুর্কি প্রেসিডেন্ট হাতেগোনা চার-পাঁচজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের একজন। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তুরস্কের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।