ক্যানসারের সঙ্গে লড়ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। অসুস্থতার কারণে ইংল্যান্ডে চিকিৎসাধীন এই কোচের অনুপস্থিতিতে আপাতত দলের দায়িত্ব সামলাবেন ফরাসি কোচ এরিক মাঁরে। তাঁকে এক মাসের জন্য বাংলাদেশ নারী দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ...
ক্যানসারের সঙ্গে লড়ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। অসুস্থতার কারণে ইংল্যান্ডে চিকিৎসাধীন এই কোচের অনুপস্থিতিতে আপাতত দলের দায়িত্ব সামলাবেন ফরাসি কোচ এরিক মাঁরে। তাঁকে এক মাসের জন্য বাংলাদেশ নারী দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে দলের দায়িত্ব পালন করবেন মাঁরে। ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।
.গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান বাটলার। এরপর জানা যায়, ক্যানসারে আক্রান্ত তিনি। বাটলারের শারীরিক পরিস্থিতিতে বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্বে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যদিও বাফুফে তাঁর ফেরার ব্যাপারে এখনো আশাবাদী। বাটলারের অনুপস্থিতিতে এত দিন দলের অনুশীলন পরিচালনা করছিলেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। ইংল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুশীলনের নির্দেশনা পাঠাচ্ছিলেন বাটলার।
তবে সিঙ্গাপুর সিরিজের প্রস্তুতিতে এবার সরাসরি দায়িত্ব পালন করবেন মাঁরে। .ক্যানসারের সঙ্গে লড়ছেন ঋতুপর্ণাদের কোচ, ইংল্যান্ড থেকে দিলেন আবেগঘন বার্তা.গত ৩০ অক্টোবর ৪৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্প শুরু করে বাংলাদেশ নারী দল। নিবিড় অনুশীলনের মাধ্যমে সিঙ্গাপুর সফরের জন্য চূড়ান্ত দল গড়ার পরিকল্পনা রয়েছে বাফুফের।
১৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা ফুটবলারদের। পরদিন জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখবেন তাঁরা। এরপর ১৯ নভেম্বর আবার চট্টগ্রামে ফিরে অনুশীলন শুরুর কথা রয়েছে।
ইংলিশ কোচ পিটার বাটলার ২০২৪ সালের মার্চে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেন। এর আগে ২০২৩ সালে বাফুফে এলিট একাডেমির দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন। তাঁর অধীনে ২০২৪ সালের নারী সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশ প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে তাঁর সময়েই। এ ছাড়া বাটলারের তত্ত্বাবধানেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। .বাংলাদেশ কোচের ঘুম ভালো হলো তো।
বাটলারের অনুপস্থিতিতে নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মাঁরে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!