অর্থনীতি

বাজারে শীতের সবজির আগমনী বার্তা, ১০০ টাকায় কী কী কিনতে পারবেন

বাজারে শীতের সবজির আগমনী বার্তা, ১০০ টাকায় কী কী কিনতে পারবেন
বাজারে শীতের সবজির আগমনী বার্তা, ১০০ টাকায় কী কী কিনতে পারবেন
বাজারে শীতের সবজির আগমনী বার্তা, ১০০ টাকায় কী কী কিনতে পারবেন

তাজুল ইসলামের বাজারের ব্যাগে একটি মাঝারি আকারের ফুলকপি আর আধা কেজি শিম। ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে আব্বাস আকন্দের সবজির দোকান থেকে আজ বৃহস্পতিবার সকালে এই দুই সবজি কিনতে তাঁর খরচ হয়েছে ৬৫ টাকা।এর মধ্যে ফুলকপি কিনেছেন ৩৫ টাকায়, আর আধা কেজি শিম কিনেছেন ৩০ টাকায়। এই ব...

তাজুল ইসলামের বাজারের ব্যাগে একটি মাঝারি আকারের ফুলকপি আর আধা কেজি শিম। ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে আব্বাস আকন্দের সবজির দোকান থেকে আজ বৃহস্পতিবার সকালে এই দুই সবজি কিনতে তাঁর খরচ হয়েছে ৬৫ টাকা। এর মধ্যে ফুলকপি কিনেছেন ৩৫ টাকায়, আর আধা কেজি শিম কিনেছেন ৩০ টাকায়।

এই বাজারের সঙ্গে আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে খরচ দাঁড়াবে ১০০ টাকা। ওই দোকানে আছে বাজারে আসা নতুন দেশি টমেটো ও আলু। বাজারের পরিকল্পনায় থাকলেও সেটি কেনেননি তাজুল।

কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন টমেটোর কেজি ১৪০ টাকা। আর নতুন আলুর কেজি ১২০ টাকা। এগুলো কিনলে অন্য বাজার আর করা যাবে না।

কিছুদিন পর দাম কমলে তখন কিনব। ’.এই ক্রেতার কেনাকাটার পর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারের আরও কয়েকটি সবজির দোকান ঘুরে সবজির দরদামের খোঁজখবর নেওয়া হলো। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে।

এখন মূলত শীতের আগাম সবজি আসছে। এ কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কিছুটা কমতে শুরু করেছে।

বাজার ঘুরে দেখা যায়, বাজারে বর্তমানে প্রতি পিস বড় ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, ছোট ও মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি ৩০–৩৫ টাকা, প্রতি কেজি মুলা ৪০–৫০ টাকা, শিম ৬০–৭০ টাকা ও বেগুন ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। .বাজারভেদে অবশ্য দামের পার্থক্য থাকে। যেমন আজ মোহাম্মদপুর কৃষি মার্কেটে মাঝারি ফুলকপির দাম ছিল প্রতিটি ৩৫ টাকা।

টাউন হল বাজারে একই আকারের ফুলকপি বিক্রি হচ্ছিল ৪০–৪৫ টাকায়। কৃষি মার্কেটের বিক্রেতা আব্বাস আকন্দ বলেন, ‘আমার এখানে ছোট আকারের ফুলকপির চাহিদা বেশি। বড় ফুলকপি কম এনেছিলাম।

সব কটি বিক্রি হয়ে গেছে। ’.দাম কমেছে যেসব সবজিরদুই বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের সবজির সরবরাহ বাড়ায় বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে। যেমন বড় ফুলকপির দাম আগের চেয়ে ১০ থেকে ১৫ টাকা কমে আজ ৫০–৬০ টাকায় নেমেছে।

বাজারে এখন নতুন আলু উঠতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগে নতুন আলুর কেজি ছিল ১৫০–১৬০ টাকা, যা এখন ১২০ টাকায় কেনা যায়। তবে আগের আলুর দাম প্রতি কেজি ২০–২৫ টাকা।

কাঁচা মরিচের দাম ১২০ টাকা থেকে কমে ৬০–৮০ টাকা হয়েছে। এ ছাড়া বর্তমানে প্রতি কেজি মুলা ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ৬০–৭০ টাকা ছিল। বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে।

প্রতি কেজির দাম এখন ১২০ থেকে ১৩০ টাকা। আর আমদানি করা টমেটোর দাম ১১০–১২০ টাকা। .অন্যান্য সবজির দামও স্থিতিশীল রয়েছে।

যেমন বর্তমানে প্রতি কেজি ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা করে এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০–২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলা ও শর্ষেশাক ১৫ টাকা, পুঁইশাক ২০–৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা, কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে শীতের সবজির আগমনী বার্তা, ১০০ টাকায় কী কী কিনতে পারবেন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV