ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
জাতীয় ফ্যাক্ট-চেকড

বিএনপি নেতাকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা

System Administrator • শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬ • ১ বার পঠিত
ফন্ট সাইজ:
বিএনপি নেতাকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা
বিএনপি নেতাকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)
ছবি: আমার দেশকুমিল্লার বুড়িচংয়ে ‘চাঁদা’ না দেওয়ায় বুড়িচং উপজেলা বাকশিমুল ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদকে হত্যাচেষ্টার মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সবুজকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৫ নভেম্বর জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুমিল্লার আদালত । বিষয়টি নিশ্চিত করেছেন এনামুল হক সবুজের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ । জানা গেছে, ৮ ফেব্রুয়ারি উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাশরা এলাকায় মাধবপুর গ্রামের বিএনপি নেতা মুহাম্মদ সুলতান আহমেদ ও তার ছেলে শাহরিয়ার হোসেন শুভকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সুলতান আহমেদ গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) বুড়িচং থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন- উপজেলার বাকশিমূল উত্তরপাড়া এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে এনামুল হক সবুজ। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক। অন্যরা হলেন, একই এলাকার তফাজ্জল খানের ছেলে রহিম খান লিটন, মৃত ওবায়দুল হকের ছেলে এহসানুল হক, মৃত আব্দুল মালেকের ছেলে মো. কামাল হোসেন, কালিকাপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে বাহার মিয়া ও মো. মিঠুসহ অজ্ঞাত আরও ৪-৫ জন। এদিকে, ঘটনার দিন একই সময়ে এনামুল হক সবুজ ও তার ছোট ভাইকে পাল্টা হামলায় কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সুলতান আহমেদের বিরুদ্ধে। এই ঘটনায় সুলতান আহমেদকে মূল আসামি করে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেন এনামুল হক সবুজ। এ বিষয়ে এনামুল হক সবুজের মামলার আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ বলেন , মারামারির একটি মামলায় তাকে আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে । ৩২৬ এবং ৩২৭ ধারা মামলাগুলো সাধারণত জামে অযোগ্য । যদিও দুই পক্ষের আপস ছিল । এ বিষয়ে বাকশিমুল ইউনিয়ন বিএনপি'র সভাপতি জসীম উদ্দীন বলেন, যতদূর মনে পড়ে রেলের সরকারি মাটিকাটা নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল । দুপক্ষই মামলা করেছে । আহত সুলতান আহমেদ বাকশিমুল ইউনিয়ন ৭ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। অভিযুক্ত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি । আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ RSS queue #1258 থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন