রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / সকাল ৮:২৫ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ

ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ
ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোল মাত্র একটি। জয় নিয়ে মাঠ ছাড়লেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশের। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাই ফিনিশিংয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পুরোনো সম...

ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোল মাত্র একটি। জয় নিয়ে মাঠ ছাড়লেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশের। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাই ফিনিশিংয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ।

গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে অনুশীলনে ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা করছেন কোচ টমাস ডুলি। গতকাল ঘণ্টা দুয়েকের অনুশীলনে লম্বা সময় ধরে চলে শুধু গোলের মহড়া। শ্রীলঙ্কা দলে লম্বা গড়নের ফরোয়ার্ড থাকায় তাদের সামলানোর কৌশলও ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ।

বিশ্বনাথ ঘোষকে আবারও ‘নম্বর নাইন’ পজিশনে খেলানোর ভাবনা রয়েছে কোচের। আগামীকাল ফারহান আলী ও হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার সম্ভাবনাও নতুন পরিকল্পনায় ভূমিকা রাখছে। .অনুশীলনে নামার আগে প্রথম আলোকে মুঠোফোনে ফিনিশিংয়ের সমস্যা নিয়ে ডুলি বলেন, ‘গোল নিয়ে আমাদের প্রতি ম্যাচেই ভাবতে হয়।

ভুটানের সঙ্গে এত এত আক্রমণ, তবু গোল মাত্র একটি। আমি খেলোয়াড়দের দোষ দিতে চাই না। তবে একজন পরীক্ষিত স্ট্রাইকার থাকলে এ রকম হতো না।

যাকেই ওই পজিশনে দিচ্ছি, ব্যর্থ হচ্ছে। দ্রুত এর সমাধান দরকার। ’. গোলের সমস্যা কাটাতে শেখ মোরছালিনকে ফেরাতে চায় দল।

যদিও এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি এই ফরোয়ার্ড। তবে মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মোরছালিন বলেছেন, ‘এখন আমি পুরোপুরি সুস্থ।

দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারব। ’ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল না হওয়া নিয়ে তাঁর মন্তব্য, ‘বেশি গোল না হওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে। বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে।

এখন আর সে সুযোগ নেই। সবাই গোলের জন্য ক্ষুধার্ত। ’ তবে শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না মোরছালিন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল।

তাদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। ’.গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম.ভুটান ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পাওয়া তপু বর্মণও অনুশীলনে ফিরেছেন। তবে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি।

পরের ম্যাচে তাঁকেও দলে চায় টিম ম্যানেজমেন্ট। তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। আজ এই গ্রুপে দুটি ম্যাচ।

জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। ১১ বারের দেখায় দুই দলই জিতেছে চারটি করে ম্যাচ, বাকি তিন ম্যাচ ড্র। .রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান।

এই ম্যাচের ফলের দিকে চোখ থাকবে বাংলাদেশেরও। দুই দলের ৯ বারের লড়াইয়ে শ্রীলঙ্কা জিতেছে সাতবার, ভুটানের জয় দুটি। শ্রীলঙ্কা জিতলে কিংবা ম্যাচ ড্র হলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

ভুটান জিতলে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হয়ে উঠবে সেমিফাইনালে ওঠার লড়াই। তার আগে গোলের সুযোগ কাজে লাগানোর দক্ষতা বাড়াতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তাই ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টাতেই ব্যস্ত লাল-সবুজের দল।

.বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন বললেন মোরছালিন।

ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে

রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির সিলিন্ডার।বিইআরসি ২ নভেম্বর এই সিলিন্ডারের দাম নির্ধারণ করে ২,০৬০ টাকা।কিন্তু বাজারে ...

জাতীয়

তুরস্কে বসছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ৩১

ভূমধ্যসাগরের নীল জলরাশির তীরে তুরস্কের ঐতিহাসিক শহর আনতালিয়া। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই শহরেই আগামী ৯ থেকে ২০ নভেম্বর বসতে য...

জাতীয়

সগৌরবে ফিরল ৭ নভেম্বর

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় দুই দশক পর পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV