রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / সকাল ৮:৩৯ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম

নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম
নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম

মার্গারেট অ্যাটউড, জেডি স্মিথ ও ইয়ান ম্যাকইওয়ানের মতো খ্যাতনামা লেখকেরা তাঁদের পরবর্তী উপন্যাসের একটি চরিত্রের নাম রাখার সুযোগ নিলামে তুলছেন। নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।নিলামে অংশ নিয়ে লেখকদের পরবর্তী উপন্যাসের কোনো একটি ...

মার্গারেট অ্যাটউড, জেডি স্মিথ ও ইয়ান ম্যাকইওয়ানের মতো খ্যাতনামা লেখকেরা তাঁদের পরবর্তী উপন্যাসের একটি চরিত্রের নাম রাখার সুযোগ নিলামে তুলছেন। নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিলামে অংশ নিয়ে লেখকদের পরবর্তী উপন্যাসের কোনো একটি চরিত্রের নাম রাখার সুযোগ কিনতে পারবেন আগ্রহীরা।

যিনি সর্বোচ্চ দর হাঁকবেন, তাঁর নাম বা পছন্দের নামটি লেখক উপন্যাসের একটি চরিত্রের জন্য ব্যবহার করবেন। ফ্রিডম ফ্রম টর্চার নামের একটি দাতব্য সংস্থার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ নিলামের আয়োজন করা হয়েছে। আগামী ১১ নভেম্বর লন্ডন লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে সংস্থাটির সাহিত্য উৎসব।

এতে অংশ নেবেন লেখক ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা। থাকছে কবিতা প্রতিযোগিতা ও সাহিত্যপাঠের আয়োজন। .৭৫ জনের বেশি লেখক, কবি ও শিল্পী এই উৎসবকে সমর্থন জানাচ্ছেন।

নিলামে আরও থাকছে শিল্পী কুয়েন্টিন ব্লেকের আঁকা ছবি, উইলিয়াম ব্লেকের অলংকরণে মেরি ওলস্টোনক্রাফটের গল্পের একটি দুর্লভ বই এবং লেখক লুইস ডাউটির সঙ্গে পাঠচক্রের সদস্যদের সাক্ষাতের সুযোগ। এ ছাড়া লেখকদের নকশা করা ৩০টির বেশি বুকমার্কের লটারিও হবে। প্রতিটি বুকমার্কের সঙ্গে থাকবে সংশ্লিষ্ট লেখকের স্বাক্ষর করা একটি বই।

উৎসবে নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর বিচারক থাকবেন বুকারজয়ী লেখক অ্যালান হলিংহার্স্ট ও কবি র্যাচেল অ্যালেন। গার্ল উইথ আ পার্ল ইয়াররিং উপন্যাসের লেখক ট্রেসি শেভালিয়ারও নিলামে অংশ নিচ্ছেন।

২০০৬ সাল থেকে তিনি এ উদ্যোগের সঙ্গে যুক্ত। তবে শুরুতে অপরিচিত কাউকে নিজের উপন্যাসের চরিত্রের নাম বেছে নেওয়ার সুযোগ দিতে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। .উৎসবে নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

.শেভালিয়ার বলেন, তাঁর কাছে চরিত্রের নাম খুব গুরুত্বপূর্ণ। কারণ, একটি চরিত্র নিয়ে তাঁকে কয়েক বছর ধরে ভাবতে হয়। তবে প্রথম নিলামে বিজয়ী লরা ডিভাইনের নাম নিজের উপন্যাসের একটি সার্কাসকর্মীর চরিত্রে ব্যবহার করে তিনি খুশি হয়েছিলেন।

পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। শেভালিয়ারের মতে, নিজের জীবনের কষ্টকর অভিজ্ঞতা নিজের ভাষায় প্রকাশ করার স্বাধীনতা মানুষের থাকা উচিত। তিনি বলেন, ‘আমিও একজন অভিবাসী।

কিন্তু এখানে থাকার অধিকার নিয়ে কেউ কখনো আমাকে প্রশ্ন করেনি। কারণ, আমি শ্বেতাঙ্গ ও আমেরিকান। ’.সংস্থাটির কর্মকর্তা স্যামুয়েল মর্টন বলেন, ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীদের আইনি সুরক্ষা দুর্বল করার যে প্রবণতা চলছে, তা উদ্বেগজনক।

এতে নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষ আবারও নির্যাতনকারীদের হাতে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। স্যামুয়েল মর্টন বলেন, রাজনৈতিক সুবিধার জন্য নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষের মৌলিক আইনি সুরক্ষা দুর্বল করে ফেলা উচিত নয়। সূত্র: দ্য গার্ডিয়ানলেখা: গ্রন্থনা: রবিউল কমল।

নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

বালুর দাম

আপনি কি বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন? কিংবা এরই মধ্যে শুরু করেছেন নির্মাণকাজ? তাহলে কেনাকাটার আগে জেনে নিন রাজধানীর বাজারে নির্ম...

জাতীয়

৬ বছরেও ভাঙা হয়নি ‘ঝুঁকিপূর্ণ’ বগুড়ার বিটিসিএল ভবন

ব্যস্ততম বগুড়ার সাতমাথায় প্রতিদিন হাজারও মানুষের চলাচলের পথেই অবহেলায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটি...

জাতীয়

কাজে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা

কয়েকদিন টানা উত্তেজনা, সংঘর্ষের পর ঘোষিত মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতির ঘোষণায় কাজে ফিরেছেন শ্রমিকরা। ...

জাতীয়

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

ধুঁকতে থাকা ভ্যালেন্সিয়াকে সহজেই হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩-০ গোলে জিতে লা লিগার টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট এখন...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV