রাজনীতি

পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৪, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৯, ১১ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ১৮:৫৪, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৯, ১১ নভেম্বর ২০২৬। পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ কথা জানান।

প্রশ্নোত্তর পর্বে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠী দ্বারা হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের যেই সব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেই সব বিষয়ে সরকারের নিকট কী তথ্য রয়েছে। বিগত পাঁচ বছরে এই ধরনের কতটি ঘটনা সংগঠিত হয়েছে এবং কতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

এছাড়া এ সময়কালে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর উপর ৯৭ বার সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছেন। তিনি আরও বলেন, বিগত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিতকরণ করতে ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর উপর ও ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর হামলার হয়েছে।

এছাড়া সশস্ত্র গোষ্ঠী দ্বারা ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী জনগণের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে।

পার্বত্য চট্টগ্রামে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়ে থাকে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের জোরপূর্বক চাঁদা আদায়ের মূল উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে কঠোর নজরদারি চালানো হচ্ছে। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পথে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবি সক্ষমতা বাড়িয়েছে এবং ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি কর্তৃক সফলভাবে উন্মোচন করা হচ্ছে। পাহাড়ে চলমান ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডার ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজাগুলি, ম্যাগাজিন, কন্ধ্যাট ইউনিফর্ম এবং ড্রোন/সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে: কৃষিমন্ত্রী। গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রীর। নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত।

মালি শান্তিরক্ষা মিশনের উদ্দেশে ১৪০ পুলিশের ঢাকা ত্যাগ। পরিবেশ সুন্দর রাখতে গাছ লাগাতে হবে: পরিবেশ মন্ত্রী। ডিসেম্বরেই নির্মাণ হবে মেট্রোরেলের ৩ সেট কোচ।

পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী। জলবায়ু তহবিলে ঋণের বদলে অনুদান চায় বাংলাদেশ: শামা ওবায়েদ। লাল-সবুজের দলকে নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী।

‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে’। ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী ফ্লাইট স্থগিত। ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৯০০।

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা। পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত।

মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প। মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে। সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল।

গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা। ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার।

বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল।

বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার। শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক। স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের।

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর। তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য। মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো।

সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের। সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী।

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন। বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস।

পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত। কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ। ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার।

‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’। দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক।

নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।

সূত্র: 21tv

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV