Warning: preg_match(): Unknown modifier '-' in /home/ttpidapp/24tv.live/includes/article-url.php on line 63
পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে | 24TV.Live | 24TV.Live
আন্তর্জাতিক

পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে

পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে
প্রতীকী বিভাগীয় গ্রাফিক
বিভাগীয় প্রতীকী গ্রাফিক — নির্দিষ্ট ঘটনার আলোকচিত্র নয়

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীতবিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে কর্মীদের কাছে ক...

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীতবিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে ব্যক্তিগত জীবনের এই বিতর্কের মধ্যেও নিয়মিত অফিস করছেন ৬৩ বছর বয়সি এই প্রযুক্তি উদ্যোক্তা।

প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন বৈঠকেও অংশ নিচ্ছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে যান হুয়াং। সেখানে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সকালের বৈঠকে অংশ নেন তিনি।

এ সময় নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে সিএনবিসি জানায়, রুদ্ধদ্বার বৈঠকের শুরুতেই নিজের অবিশ্বস্ততার বিষয়টি স্বীকার করেন হুয়াং। এ জন্য কর্মীদের কাছে ক্ষমা চান তিনি।

তবে এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত আলোচনাকে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির দিকে নিয়ে যান। মঙ্গলবারও অফিসে গিয়ে একাধিক বৈঠকে অংশ নেন এনভিডিয়া প্রধান। প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের মাত্র এক সপ্তাহ আগে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এনভিডিয়া। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গুপ্তচর বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্ত চললেও তিনি প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন। এর আগে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এনভিডিয়া প্রধান।

রোববার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন হুয়াং। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করেননি তিনি। ই-মেইলে হুয়াং লেখেন, ক্ষমা চাইলেই তার কাজের কারণে সৃষ্ট ক্ষতি পূরণ হবে না—এ বিষয়টি তিনি জানেন।

তিনি আশা প্রকাশ করেন, তার পরিবার এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং সময়ের সঙ্গে কর্মীদের আস্থা আবারও অর্জন করতে পারবেন। এদিকে মঙ্গলবার বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এনভিডিয়ার কয়েকজন কর্মী জানিয়েছেন, হুয়াংয়ের স্বীকারোক্তির পর প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে হতাশা ও বিষণ্নতা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে কাজ করছেন এমন অনেক কর্মী তাকে নিজেদের আদর্শ ও পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করতেন। ফলে তার ব্যক্তিগত জীবনের এমন ঘটনা সামনে আসায় তারা বিস্মিত ও মর্মাহত হয়েছেন।

অনেকেই এখনো বিষয়টি মেনে নিতে পারছেন না। ১৯৯৩ সালে ভিডিও গেমের গ্রাফিকস তৈরির জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) নির্মাণের লক্ষ্য নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে প্রতিষ্ঠানটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বড় ভাষা মডেল এবং বিশাল ডেটা সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও চিপ সরবরাহে বিশ্ববাজারে শীর্ষ অবস্থানে রয়েছে এনভিডিয়া। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলেও হুয়াংয়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরসঙ্গী ছিলেন তিনি।

এ ছাড়া গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একই টেবিলে হুয়াং ও তার স্ত্রীকে দেখা যায়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV