পদত্যাগ করল ঢাবির ৩ সহকারী প্রক্টর

প্রকাশিত : ১৬:৪৩, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশিত : ১৬:৪৩, ১২ নভেম্বর ২০২৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বুধবার (১১ নভেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।
বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তারা সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের পদ ছেড়ে দেওয়ার জন্য ‘অনুরোধ’ করা হয়েছিল বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগপত্র জমা দেওয়া তিন শিক্ষক হলেন- আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, গতকাল প্রক্টরের সঙ্গে তার দেখা হয়েছিল। সে সময় প্রক্টর তাকে চারপাশের চাপের কথা জানান।
এর পরিপ্রেক্ষিতে তিনি জানতে চান, পদত্যাগ করলে ভালো হবে কি না। প্রক্টরের পক্ষ থেকে পদত্যাগের অনুরোধ এলে তিনি সেই অনুরোধ রেখে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, প্রক্টর পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো আদেশ দেননি।
বরং পারিপার্শ্বিক চাপের বিষয়টি উল্লেখ করে পদত্যাগের অনুরোধ জানিয়েছিলেন। অন্য সহকারী প্রক্টরদের সরে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, আমি যতটুকু শুনেছি, মোট ছয়জন পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আরও তিনজন জমা দেওয়ার প্রক্রিয়ায় আছেন।
অন্যদিকে, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার জানিয়েছেন, তিনি ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রেও তিনি এই কারণগুলোই উল্লেখ করেছেন। সহকারী প্রক্টরদের মধ্যে মোট কতজন পদত্যাগ করেছেন, জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।
তবে শুনেছি ছয়জন পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, আমি গতকাল দুইজনের পদত্যাগপত্র পেয়েছি।
তারা আমাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আজ একটা মিটিং শেষে তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছে। পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, যেকোনো বিষয়েই এমন অভিযোগ ওঠা স্বাভাবিক।
আমরা সব কিছুর মধ্যেই রাজনীতির গন্ধ খুঁজি এবং সব জায়গায় রাজনীতি দেখতে পাই। তবে ঠিক কী কারণে তারা পদত্যাগ করেছেন, তা যারা সরে দাঁড়িয়েছেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইবি প্রেসক্লাবের নিন্দা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জবিসাকের নিন্দা ও প্রতিবাদ। জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি কামরুল,সম্পাদক আলমগীর। বশেমুরবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের অভিযোগে নোটিশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ । আজ থেকে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু। পদত্যাগ করল ঢাবির ৩ সহকারী প্রক্টর।
নিউজ পোর্টালের সংবাদ ও কনটেন্টের গুণগত মান নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব। মালয়েশিয়া যেতে অভিবাসন খরচ কত নির্ধারণ করল সরকার।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী। রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকং কম্পিটিশনে দ্বিতীয় বাংলাদেশের টিম ল্যাজারাস। এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা। পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত। মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প।
মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে। সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল। গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা।
ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার। বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল। বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার।
শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক। স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের। সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর।
তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য। মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো। সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের।
সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী। অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা।
প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন। বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস। পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত।
কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ। ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার। ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’।
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক । দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি। নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।