প্রযুক্তিব্রেকিং

পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন

পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন
পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন

২০৩০ সালের মধ্যে দেশের পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চায় রিটেইল চেইনশপ স্বপ্ন। একই সঙ্গে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সংগ্রহ বাড়ানো, বিদ্যুৎ ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রমও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল...

২০৩০ সালের মধ্যে দেশের পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চায় রিটেইল চেইনশপ স্বপ্ন। একই সঙ্গে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সংগ্রহ বাড়ানো, বিদ্যুৎ ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রমও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার ঢাকার গুলশানে একটি হোটেলে প্রথম ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানায় স্বপ্ন।

স্বপ্নের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান। আলোচনায় অংশ নেন এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়োশিদা আয়া, মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান প্রমুখ।

.অনুষ্ঠানে এসিআইয়ের এমডি আরিফ দৌলা বলেন, ‘স্বপ্নের সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়াতে আমরা ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াচ্ছি। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে। ’অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরের কার্যক্রম নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

স্বপ্ন জানিয়েছে, এরই মধ্যে প্রতিষ্ঠানটি কৃষিকাজ বিষয়ে দুই হাজারের বেশি কৃষককে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ১৫০ জন কৃষক ২২ ধরনের ফসল উৎপাদনে গ্লোবালগ্যাপ সনদ পেয়েছেন। এখন ২০৩০ সালের মধ্যে গ্লোবালগ্যাপ মানদণ্ডে তিন হাজারের বেশি কৃষককে প্রশিক্ষণ, ৩০০ জনের বেশি কৃষককে ৪০টির বেশি ফসলের জন্য সনদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

.স্বপ্নের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪২টির বেশি সংগ্রহকেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৬০ শতাংশ সবজি, ৫৩ শতাংশ মাছ এবং ৪৭ শতাংশ মুরগি সরাসরি সংগ্রহ করছে। সরবরাহব্যবস্থার বিভিন্ন ধাপ কমানোর ফলে ফসল সংগ্রহের পর পণ্য নষ্ট হওয়ার হার প্রায় ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া খাদ্য অপচয় কমাতে ‘বাই অনলি হোয়াট ইউ নিড’ নামে একটি উদ্যোগ চালু করেছে স্বপ্ন।

যার আওতায় গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী কম পরিমাণে তাজা কৃষিপণ্য কিনতে পারেন। এ উদ্যোগের আওতায় তরমুজ কেটে প্রয়োজনমতো বিক্রির ফলে সংশ্লিষ্ট পণ্যের অপচয়ের হার ৫ দশমিক ০৩ শতাংশ থেকে ১ দশমিক ৭৬ শতাংশে নেমেছে। অর্থাৎ অপচয় কমেছে প্রায় ৬৫ শতাংশ।

ভবিষ্যতে কুমড়া, পেঁপে ও কাঁঠালের ক্ষেত্রেও এই উদ্যোগ চালু করবে বলে স্বপ্ন জানিয়েছে। .শুধু পণ্যের অপচয় নয়, টেকসই কৃষি কার্যক্রমের আওতায় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারেও নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। তারই পরিপ্রেক্ষিতে ২০২৪–২৫ অর্থবছরে স্টোর পর্যায়ে বিদ্যুৎ ব্যবহার আগের বছরের তুলনায় প্রায় ২৭ দশমিক ৫ শতাংশ কমেছে।

কয়েকটি আউটলেটে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। বর্তমানে দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলায় প্রতিষ্ঠানটির এক হাজারের বেশি আউটলেট রয়েছে। এসব আউটলেটের মাধ্যমে প্রতি মাসে ৬০ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়া হচ্ছে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১০ হাজার ১২০ জনের বেশি কর্মী কাজ করছেন। ২০৩০ সালের মধ্যে নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে স্বপ্ন।

পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV