নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেছেন, জাতির জীবনে এমন কিছু সংকটময় মুহূর্ত আসে, যখন গোটা দেশ থমকে দাঁড়ায়—ঠিক তেমনই একটি ঐতিহাসিক দিন ৭ নভেম্বর। আজকের এই দিনে আমাদের সকলের প্রত্যাশা ও প্রচেষ্টা হোক একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত দেশ গঠন করা। কারণ দেশের স্বার্থ...
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেছেন, জাতির জীবনে এমন কিছু সংকটময় মুহূর্ত আসে, যখন গোটা দেশ থমকে দাঁড়ায়—ঠিক তেমনই একটি ঐতিহাসিক দিন ৭ নভেম্বর। আজকের এই দিনে আমাদের সকলের প্রত্যাশা ও প্রচেষ্টা হোক একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত দেশ গঠন করা। কারণ দেশের স্বার্থের প্রশ্নে আমাদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সিভিল সার্জন ডা. বুলবুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কালাম ও ফারুক উদ্দিন ভূইয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শেষ হয় জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ দেশাত্মবোধক গানের মাধ্যমে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।






মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।