নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

সোনার ভরি কত আজ
তার আগে টানা তিন দফা দাম বাড়ানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১২ হাজ...
আমান উল্লাহ মাহমুদী । ছবি: আমার দেশনেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আমান উল্লাহ মাহমুদী। ছবি: আমার দেশনেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।
৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি
সূত্র: গালফ নিউজসৌদি আরবজুড়ে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘ...
মামলায় অপর আসামি তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়া। তারা দুজনেই কারাগারে রয়েছেন। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মাত্র ৬০ কার্যদিবসে মামলাটির বিচারকার্য সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বলেন, ডিএনএ প্রোফাইল প্রতিবেদন, পুলিশের অভিযোগপত্র ও সাক্ষ্য—সব মিলিয়ে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন তিনি। আজ আদালত সেই প্রত্যাশা পূরণ করল।
মামলার বিবরণে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন। ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর।
পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়।
সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
সিআইডির প্রতিবেদন প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল তখন সাংবাদিকদের বলেছিলেন, ‘প্রতিবেদনে ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ, ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর—এটা প্রমাণিত হয়েছে। পরে ২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ঘটনা প্রকাশের শুরুতে বিষয়টি সামনে আনা গাইনি চিকিৎসক সায়মাকে নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল। আজকের রায়ে প্রমাণিত হলো, তিনি সত্যের পক্ষেই দাঁড়িয়েছিলেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন হৃদয়ের
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়েছেন তাওহীদ হৃদয়। ২০১৮ সালে ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।