নিউমোনিয়ায় শিশুমৃত্যু কীভাবে কমানো যায়

প্রতিবছর ১২ নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। লক্ষ্য হলো ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়াজনিত মৃত্যু রোধ করা, টিকা প্রদান, সঠিক সময়ে রোগনির্ণয় ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা। .নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহজনিত একটি সংক্রমণ, যা মূলত ফুসফুসের ছোট বায়ুথলিকে আক্রান্ত করে। যখন কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হন, তখন ফুসফুসের এই বায়ুথলিগুলো তরল পদার্থে পূর্ণ হয়ে যায়। এর ফলে ফুসফুসের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা কমে যায়। সারা বিশ্বে প্রতিবছর ৪৫ কোটি মানুষ আক্রান্ত হয় এবং ৪০ লাখ মানুষ মারা যায়।.ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়।.জ্বর ও অতিরিক্ত ঘাম l কাশি l শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করা l বুকে ব্যথা l দুর্বল বোধ করা।.৫ বছরের কম বয়সী শিশু l ৬৫ বছর বা এর বেশি বয়সী বৃদ্ধ l দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি।.তীব্র শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করা l ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া l প্রচণ্ড জ্বর ও বুকের ব্যথা l বয়স্ক ব্যক্তি বা শিশুদের ক্ষেত্রে মানসিক বিভ্রান্তি দেখা দিলে।.নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, হিব, মিজেলস ইত্যাদি টিকা নিউমোনিয়া প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।.ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে l ভাইরাসজনিত হলে অ্যান্টিভাইরাল কিংবা ফাঙ্গাল কারণে হলে অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হয় l জ্বরের মাত্রা কমাতে এবং শরীরের ব্যথায় প্যারাসিটামল খাওয়া যেতে পারে l শ্বাসকষ্ট বেশি হলে বা রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন থেরাপি বা নেবুলাইজেশন প্রয়োজন হয় l রোগের তীব্রতা বেড়ে গেলে কখনো কখনো লাইফ সাপোর্ট প্রয়োজন হয়।.টিকাদান, বুকের দুধ, পুষ্টি, পরিচ্ছন্ন বায়ু ও দ্রুত চিকিৎসা—এসবের মাধ্যমে শিশুদের নিউমোনিয়াজনিত অধিকাংশ মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।অধ্যাপক ডা. মো. জাকির হোসেন সরকার, সভাপতি, বাংলাদেশ ইন্টারভেনশনাল পালমোনোলজি ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড স্লিপ সোসাইটি (বিপস).মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট প্রতিবছর ১২ নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। লক্ষ্য হলো ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়াজনিত মৃত্যু রোধ করা, টিকা প্রদান, সঠিক সময়ে রোগনির্ণয় ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা। .নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহজনিত একটি সংক্রমণ, যা মূলত ফুসফুসের ছোট বায়ুথলিকে আক্রান্ত করে। যখন কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হন, তখন ফুসফুসের এই বায়ুথলিগুলো তরল পদার্থে পূর্ণ হয়ে যায়। এর ফলে ফুসফুসের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা কমে যায়। সারা বিশ্বে প্রতিবছর ৪৫ কোটি মানুষ আক্রান্ত হয় এবং ৪০ লাখ মানুষ মারা যায়।.ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়।.জ্বর ও অতিরিক্ত ঘাম l কাশি l শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করা l বুকে ব্যথা l দুর্বল বোধ করা।.৫ বছরের কম বয়সী শিশু l ৬৫ বছর বা এর বেশি বয়সী বৃদ্ধ l দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি।.তীব্র শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করা l ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া l প্রচণ্ড জ্বর ও বুকের ব্যথা l বয়স্ক ব্যক্তি বা শিশুদের ক্ষেত্রে মানসিক বিভ্রান্তি দেখা দিলে।.নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, হিব, মিজেলস ইত্যাদি টিকা নিউমোনিয়া প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।.ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে l ভাইরাসজনিত হলে অ্যান্টিভাইরাল কিংবা ফাঙ্গাল কারণে হলে অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হয় l জ্বরের মাত্রা কমাতে এবং শরীরের ব্যথায় প্যারাসিটামল খাওয়া যেতে পারে l শ্বাসকষ্ট বেশি হলে বা রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন থেরাপি বা নেবুলাইজেশন প্রয়োজন হয় l রোগের তীব্রতা বেড়ে গেলে কখনো কখনো লাইফ সাপোর্ট প্রয়োজন হয়।.টিকাদান, বুকের দুধ, পুষ্টি, পরিচ্ছন্ন বায়ু ও দ্রুত চিকিৎসা—এসবের মাধ্যমে শিশুদের নিউমোনিয়াজনিত অধিকাংশ মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।অধ্যাপক ডা. মো. জাকির হোসেন সরকার, সভাপতি, বাংলাদেশ ইন্টারভেনশনাল পালমোনোলজি ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড স্লিপ সোসাইটি (বিপস).মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।