রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / দুপুর ১২:৪৮ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী

ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী
ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ এখন মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। মন্ত্রী আরও বলেন, ‘ডায়াবেটিস একটা নীরব ঘাতক রোগ এখন আর না। বেশির...

দেশে বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ এখন মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। মন্ত্রী আরও বলেন, ‘ডায়াবেটিস একটা নীরব ঘাতক রোগ এখন আর না।

বেশির ভাগ মানুষের এখন ডায়াবেটিস। ’দেশে ডায়াবেটিসের ব্যাপকতা তুলে ধরে এভাবেই উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে ‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’শীর্ষক এক গোলটেবিল বৈঠকে স্বাস্থমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ বৈঠকের আয়োজন করে। প্রচার সহযোগী প্রথম আলো। .ডায়াবেটিসের জটিলতা তুলে ধরে মন্ত্রী বলেন, এ রোগে কিডনি নষ্ট হয়ে যেতে পারে।

ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ থাকলে যেকোনো সময় স্ট্রোক হতে পারে। এসব জটিলতায় অনেক রোগীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকেরা তাঁকেও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন।

তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি মানুষের উদ্দেশে বলেন, চিকিৎসকদের পরামর্শ মেনে চললে এবং ব্যক্তিগতভাবে সচেতন হলে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। জটিলতা গুরুতর পর্যায়ে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ জন্য ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। .গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি একটি এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায় বলে তিনি প্রথমবারের মতো শুনেছেন।

এ উদ্যোগে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি। অসংক্রামক নানা রোগ যেমন নারীদের স্তন ক্যানসার, জরায়ুর ক্যানসার, অন্ত্রের ক্যানসার, নাক-কান-গলার ক্যানসার ও মস্তিষ্কের ক্যানসারের কথা বলেন মন্ত্রী। তাঁর ভাষ্য, অনেক রোগী গুরুতর অবস্থায় চিকিৎসা নিতে আসছেন।

তাঁদের অনেকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। এসব রোগ মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে।

ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

সিটির হারে ইউনাইটেডের মাথায় হাত: ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে

ম্যানচেস্টার সিটির হারে ম্যানচেস্টার ইউনাইটেড দুঃখ পাচ্ছে—এমন নজির খুব একটা নেই। নগর প্রতিদ্বন্দ্বীদের ভালো না চাওয়াটাই স্বাভাবিক।...

জাতীয়

বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।...

জাতীয়

কানাডায় পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি

কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও অন্যান্য ধর্মীয় মাথার আবরণ পরার অনুমতি রয়েছে। ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে দেশটির...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV