রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / দুপুর ১২:০৩ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট

আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।গতকাল ...

আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু যোদ্ধা। ’.যোগদানের ৫ দিনেই চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি, কোন কোন বিতর্কে জড়ালেন তিনি.ট্রাম্প বলেন, তিনি ডানা হোয়াইটকে ছয়জন ইউএফসি যোদ্ধার নাম উল্লেখ করে তাঁদের সহকারী হিসেবে সঙ্গে নিতে বলেছেন।

পোস্টে ওই ছয় যোদ্ধার ছবিও প্রকাশ করেন তিনি। ট্রাম্প আরও লেখেন, ‘“উন্মাদ” বামপন্থীদের হাত থেকে আমাদের রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন। ডানা হবেন অন্য রকম প্রেস সেক্রেটারি।

ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন। ’.ট্রাম্পের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদে উপযুক্ত কাউকে নিয়োগ দিতে বেশ বেগ পেতে হচ্ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

দলটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। .হোয়াইট হাউসের এক কর্মকর্তা অবশ্য বলেছেন, ট্রাম্প মজা করেই এ প্রস্তাব দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের বিদায়ের পর নতুন কাউকে খুঁজছেন ট্রাম্প।

এর মধ্যে কেটি জাকারাইয়াকে এ পদে নিয়োগ দেওয়া হলেও মাত্র পাঁচ দিনের মাথায় তিনি চাকরি হারান। ট্রাম্পের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদে উপযুক্ত কাউকে নিয়োগ দিতে বেশ বেগ পেতে হচ্ছে। .গতকাল হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউংও ট্রাম্পের পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন।

তিনি লেখেন, ‘অবশ্যই। করে ফেলুন, ডানা হোয়াইট। ’এ বিষয়ে জানতে হোয়াইট হাউস ও ইউএফসির সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি। .গতকাল এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান ডানা হোয়াইট। শুধু বলেন, সোমবার ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর।

এর আগে একবার সংবাদ সম্মেলন ভালোভাবে সামলাতে না পারায় কেটি জাকারাইয়াকে বরখাস্ত করেন ট্রাম্প। প্রেস সেক্রেটারি হিসেবে তাঁর পাঁচ দিনের দায়িত্ব পালন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পদে সবচেয়ে কম সময় দায়িত্ব পালনের ঘটনা। .অন্যদিকে প্রায় দেড় বছর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনের পর গত আগস্টে পদ ছাড়েন ক্যারোলাইন লেভিট।

সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন। চলতি মাসে তিনি ফক্স নিউজে যোগ দিয়েছেন। ডানা হোয়াইট বহু বছর ধরে ট্রাম্পের ঘনিষ্ঠদের একজন।

রিপাবলিকান পার্টির সর্বশেষ তিনটি জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছেন তিনি। ট্রাম্পকে আবার হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইউএফসি প্রধান। চলতি বছরের শুরুর দিকে ডানা হোয়াইটের ভূমিকা নিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি আমাকে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যাঁদের সম্পর্কে আগে কখনো শুনিনি।

আমি দেখলাম, ২০ বছর বয়সী ছেলেরা আমার সাক্ষাৎকার নিচ্ছে। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, এসব মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো কীভাবে। তারা হলো ইনফ্লুয়েন্সার।

’.হোয়াইট হাউসে কি সত্যিই অস্থিরতা চলছে।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

আন্তর্জাতিক

নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর একটি ‘ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্ট’ বা জাতীয় জরুর...

আন্তর্জাতিক

ওয়াশিংটন বা তেল আবিব নয়, স্পেন পরিচালিত হয় মাদ্রিদ থেকে: সানচেজ

ছবি: আনাদোলুস্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আগামী ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হবে যে স্পেন পরিচালি...

আন্তর্জাতিক

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সমসাময়িক মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV