জাতীয়ব্রেকিং

টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পোশাক (গার্মেন্টস) শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পোশাক (গার্মেন্টস) শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত গাড়ি আটকা পড়ে হাজারো যাত্রী চরম ভোগান্তির শিকার হন।

শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে আন্দোলনকারীরা টিকতে না পেরে সকাল ১০টার দিকে সড়ক ছেড়ে পিছু হটলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। সকাল ১০টা থেকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV