নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’ গতকাল বুধবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নুসরাত। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ...
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ’ গতকাল বুধবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নুসরাত। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।
নুসরাতের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে গতকাল রাতে অভিযোগ করেন দলটির নেতারা। গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। .ঘটনার বিষয়ে নুসরাত তাঁর ফেসবুক পোস্টে বলেন, বাড়িতে পেট্রোলবোমা মারা হয়েছে।
কারা মেরেছে, তা তিনি জানেন না। এভাবে কণ্ঠ রোধ করা যাবে ভেবে থাকলে তা ভুল। নুসরাত লিখেছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।
’আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে একাধিক ছবিসহ আরেকটি ফেসবুক পোস্ট দেন নুসরাত। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর দাদার বানানো বাড়িঘর, তাঁদের বড় হওয়ার স্থান পুড়েছে। পুড়ে খাক হয়েছে ছাগলের ছানা।
.এই পোস্টে নুসরাত আরও লিখেছেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল। যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল।
দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। ’.এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ.ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এই সময়ের মধ্যে আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। দুটি ছাগল পুড়ে গেছে।
.আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম।
নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।


মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।