রাজনীতিব্রেকিং

ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড

ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড
ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড
ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
প্রিমিয়ার ও বাংলাদেশ কমার্স ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
সম্পাদকের পছন্দ

প্রিমিয়ার ও বাংলাদেশ কমার্স ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বেসরকারি খাতের দুই ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত...

চট্টগ্রামে মো. হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুনের মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইস...

চট্টগ্রামে মো. হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুনের মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম এই আদেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওয়াকিলকে আদালতে হাজির করা হয়।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সম্পাদকের পছন্দ

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর গুলশানের একটি...

শুনানি শেষে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রিত একটি কিশোর গ্যাং ‘সেভেন স্টার’–এর সদস্যদের বিরুদ্ধে হৃদয়কে হত্যা করার অভিযোগ রয়েছে।

.গত ২৯ সেপ্টেম্বর রাতে কিশোর হৃদয়কে হত্যার ঘটনাটি ঘটে। চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলির বাসা থেকে হৃদয়কে ডেকে নিয়ে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হৃদয় ‘ফাইভ স্টার’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন।

দলটির সঙ্গে ওয়াকিলের নিয়ন্ত্রণে থাকা ‘সেভেন স্টার’ নামের কিশোর গ্যাংটির বিরোধ দেখা দেয়। এর জেরে হৃদয়কে ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে ছুরিকাঘাতে তাঁকে হত্যা করা হয়েছে।

.চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কিশোর হৃদয় হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ওয়াকিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিন রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

.পুলিশ ধরতে পারেনি, আত্মসমর্পণ করে কারাগারে গেলেন ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল.ওয়াকিল চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ৮ জুন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

গত ১৮ অক্টোবর চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করার পর তাঁকে কারাগারে পাঠান আদালত।

ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

ভিডিওতে ধারণ হবে ভ্রাম্যমাণ আদালতের প্রতিটি অভিযান, হচ্ছে মিডিয়া সেল
সম্পাদকের পছন্দ

ভিডিওতে ধারণ হবে ভ্রাম্যমাণ আদালতের প্রতিটি অভিযান, হচ্ছে মিডিয়া সেল

মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে এটি আরও কার্যকর করার উদ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV