জমি নামজারি করার জন্য ঘুষ নিয়ে টাকা ফেরত দিয়েছেন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ । স্থানীয়দের উপস্থিতিতে ঘুষের ১০ হাজার টাকা ফেরত দেন তিনি।
জমি নামজারি করার জন্য ঘুষ নিয়ে টাকা ফেরত দিয়েছেন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ। স্থানীয়দের উপস্থিতিতে ঘুষের ১০ হাজার টাকা ফেরত দেন তিনি। রোববারে ভূমি অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে শেষবারের মতো সুযোগও চেয়েছেন অভিযুক্ত ওই কর্মকর্তা। ভুক্তভোগী এমডি আওলাদ হোসেন বলেন, ‘নামজারির জন্য ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেন তিনি। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও নামজারি সম্পন্ন হয়নি।
এক সপ্তাহের মধ্যে নামজারি করে দেওয়ার কথা বলে তহসিলদার শরীয়ত উল্লাহ তার কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করেন। পরে তাকে ১০ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীতে সেই টাকা ফেরত দেন ওই কর্মকর্তা। অভিযুক্ত শরীয়ত উল্লাহ বিষয়টি স্বীকার করে শেষবারের মতো তাকে সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ‘ভিডিও দেখে আমার কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, তিনি ঘুষ নিয়েছেন এবং পরে তা ফেরত দিয়েছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগেও ঘুষ গ্রহণের অভিযোগে শরীয়ত উল্লাহর একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনার পর তাকে বদলি করা হয়েছিল। তবে নতুন কর্মস্থলেও একই ধরনের অভিযোগ ওঠায় ভূমি অফিসের সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ঘুষের টাকা ফেরত দিলেন ভূমি কর্মকর্তা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!