আন্তর্জাতিক

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ
গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ
গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

৭ নভেম্বর গাজা উপত্যকায় ভারী বর্ষণের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলো প্লাবিত হয়েছে। ছবি-সিজিটিএনগাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাতে ভয়াবহ মানবিক সংকট আরো ঘনীভূত হয়েছে। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদে...

৭ নভেম্বর গাজা উপত্যকায় ভারী বর্ষণের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলো প্লাবিত হয়েছে। ছবি-সিজিটিএনগাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাতে ভয়াবহ মানবিক সংকট আরো ঘনীভূত হয়েছে। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লাখের বেশি মানুষ।

সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে
সম্পাদকের পছন্দ

সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে

রাজধানীর শেরেবাংলা নগর থানার উল্টো দিকে সারি সারি টিনের ঘর। সেখানেই রাস্তার পাশে মাটির চুলায় লাকড়ি...

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবির, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও শৌচাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করেছে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো। মঙ্গলবার জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টিপাতের পর গাজায় দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানায়, সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টিতে ৪০ হাজারের বেশি পরিবারের আশ্রয়কেন্দ্র এবং ৯০০টিরও বেশি শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অন্তত নয়টি স্বাস্থ্যসেবা কেন্দ্রও ক্ষতির মুখে পড়েছে। ওসিএইচএ বলছে, বন্যাকবলিত এলাকা ও যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করা মানুষদের সরিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত নিরাপদ আশ্রয় নেই।

এর অন্যতম কারণ হিসেবে ইসরাইলি কর্তৃপক্ষের বিধিনিষেধের কথা উল্লেখ করেছে সংস্থাটি। তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পেছনের এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়ায় গাজার অধিকাংশ ভূমিই মানুষের জন্য কার্যত ব্যবহার-অনুপযোগী হয়ে রয়েছে। জাতিসংঘের এই দপ্তর আরো জানায়, প্রয়োজনের তুলনায় সীমিত সক্ষমতার কারণে দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

ফলে অনেক পরিবারকে অত্যন্ত নাজুক ও অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে হচ্ছে। সোমবার পর্যন্ত প্রায় ৭৫০টি পরিবার, অর্থাৎ আনুমানিক ৪ হাজার ৫০০ মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে। এসব সহায়তার মধ্যে ছিল তাঁবু, ত্রিপল, কম্বল, প্লাস্টিকের চাদর, তোশক, খাদ্যশস্যের প্যাকেট, পানি সংরক্ষণের পাত্র এবং স্বাস্থ্যবিধি সামগ্রী।

পুনর্গঠনে হামাসকে দায়ী করল ইসরাইল। এদিকে গাজার মানুষের দুর্ভোগের জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটি বলেছে, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার পুনর্গঠন কার্যক্রম শুরু করা সম্ভব নয়।

গাজার মানুষের দুর্ভোগের জন্য হামাসই একমাত্র দায়ী বলেও বিবৃতিতে দাবি করা হয়। এর এক দিন আগে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বিলম্বের সমালোচনা করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’। এর পরদিনই ইসরাইলের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।

বৃষ্টির মধ্যেও থামেনি ইসরাইলি হামলা। প্রাকৃতিক দুর্যোগে গাজার বাসিন্দারা যখন চরম বিপর্যয়ের মুখে, তখনও উপত্যকাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিমান হামলা ও গুলিতে এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের চিকিৎসা সূত্র জানায়, হামলায় এক শিশুসহ দুজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন। ভারী বৃষ্টিপাত, আশ্রয়কেন্দ্রের ক্ষয়ক্ষতি এবং অব্যাহত সামরিক হামলা—সব মিলিয়ে গাজার মানুষের মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে।

জরুরি সহায়তার পাশাপাশি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

আন্তালিয়া লিডার্স সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সম্পাদকের পছন্দ

আন্তালিয়া লিডার্স সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV