খেলাধুলাব্রেকিং

‘গজব রাত’–এ ‘মহানগর’–এর ছায়া

‘গজব রাত’–এ ‘মহানগর’–এর ছায়া
‘গজব রাত’–এ ‘মহানগর’–এর ছায়া
‘গজব রাত’–এ ‘মহানগর’–এর ছায়া ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
সাংবাদিক কাণ্ডে পরীমনিকে যে পরামর্শ দিলেন হিরো আলম
সম্পাদকের পছন্দ

সাংবাদিক কাণ্ডে পরীমনিকে যে পরামর্শ দিলেন হিরো আলম

সম্প্রতি আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালি...

নেটফ্লিক্সে মুক্তির পরেই সাড়া ফেলেছে রিতেশ শাহর সিনেমা ‘গজব রাত’। বাংলাদেশ থেকে প্ল্যাটফর্মটির টপ চার্টের শীর্ষে রয়েছে সিনেমাটি।.নেটফ্লিক্সে প্রযোজক নীরজ পাণ্ডের নতুন সিনেমা ‘গজব রাত’ এসেছে শুনেই দেখার আগ্রহ হয়েছিল। ভারতের অপরাধজগৎ ও সরকারি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কা...

নেটফ্লিক্সে মুক্তির পরেই সাড়া ফেলেছে রিতেশ শাহর সিনেমা ‘গজব রাত’। বাংলাদেশ থেকে প্ল্যাটফর্মটির টপ চার্টের শীর্ষে রয়েছে সিনেমাটি। .নেটফ্লিক্সে প্রযোজক নীরজ পাণ্ডের নতুন সিনেমা ‘গজব রাত’ এসেছে শুনেই দেখার আগ্রহ হয়েছিল।

সুখবর দিয়েছে লুবাবা
সম্পাদকের পছন্দ

সুখবর দিয়েছে লুবাবা

শিশুশিল্পী সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ না করলেও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ...

ভারতের অপরাধজগৎ ও সরকারি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের ধরন নীরজ পাণ্ডে খুব বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারেন। ‘আ ওয়েন্সডে, ‘স্পেশাল টুয়েন্টিসিক্স’, ‘বেবি, ‘নাম শাবানা’ এবং ‘তস্করি’ তার উল্লেখযোগ্য উদাহরণ। প্রত্যাশা ছিল, ‘গজব রাত’ একটি টানটান থ্রিলার হবে।

সে প্রত্যাশা পূরণ হয়েছে। মনোজ বাজপেয়ী, দিব্যা দত্ত, রাজীব গুপ্তা আর অক্ষয় ওবেরয়ের দারুণ অভিনয়ের পাশাপাশি বাড়তি পাওনা দুর্নীতির গতিপ্রকৃতি নিয়ে কিছু ভাবনার খোরাক। কারণ, দিল্লির দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার চিত্রায়ণ বারবার ঢাকার কথা মনে করিয়ে দিচ্ছিল।

দিল্লির দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা অজয় নিরভিতকে ঘিরে গল্প আবর্তিত হয়েছে। চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন মনোজ বাজপেয়ী। অজয় স্বপ্ন দেখে, একদিন নিজের বাংলো হবে, সুইমিংপুলের পাশে বসে আরাম করবে।

বাড়তি আয়ের জন্য সে হোটেলে অভিযান চালায়, বৈধ–অবৈধ বাছবিচার না করে বোর্ডারদের হয়রানি করে টাকা আদায় করে। তার বন্ধু, পরামর্শদাতা ও পথপ্রদর্শক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীণ রানা (রাজীব গুপ্তা)। অজয় আর প্রবীণের কাণ্ডকারখানা দেখে বিবমিষা জাগলেও অচিরেই বোঝা যায়, দিল্লির দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর নিচের সারির সুযোগসন্ধানী কুঁচো মাছমাত্র তারা।

ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতির রাঘববোয়ালদের গায়ে লেগে থাকা ময়লা খুঁটে খেয়েই তারা সম্পদের পাহাড় গড়তে চায়। কারণ, ‘দিল্লিতে কোথায় কী হচ্ছে’, সে খবর তাদের জানা। .ঘটনাক্রমে, প্রায় অনিচ্ছায় অজয় এক হত্যাচেষ্টার মামলায় জড়িয়ে পড়ে।

একটি মেয়ে মুমূর্ষু অবস্থায় গাড়ির দরজা খুলে দিল্লির রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অজয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর পর থেকেই কাহিনি তুমুল গতিতে ছুটতে থাকে।

হাসপাতালেই মেয়েটিকে হত্যার চেষ্টা করে কেউ। অজয় বুঝতে পারে, মেয়েটিকে হত্যার পেছনে খুব ক্ষমতাধর কারও বড় কোনো স্বার্থ আছে। সে–ও ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করে।

কিন্তু তার মধ্যে মানবিকতার যেটুকু অবশিষ্ট আছে, একসময় তা জেগে ওঠে। মেয়েটিকে বাঁচাতে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে সে এক অসম লড়াইয়ে নেমে পড়ে। অজয় যে খুব মহান কোনো চেতনা থেকে মেয়েটিকে রক্ষার সিদ্ধান্ত নেয়, তা নয়।

সে বলে, ‘সমাজে আমাদের মতো খারাপ মানুষ আছে, আবার এই মেয়েটির মতো কিছু ভালো মানুষও আছে। ভালো মানুষেরা আছে বলেই সমাজের ভারসাম্য বজায় আছে। আমরা যদি ভালো মানুষগুলোকে হত্যা করতে থাকি, এই ভারসাম্য আর থাকবে না।

তখন আমরা দুর্নীতিই–বা করব কীভাবে। ’ এই বক্তব্য মন দিয়ে শুনলে একটি হাড় হিম করা সত্য সামনে আসে। দুর্নীতি আগেও ছিল, এখনো আছে।

কিন্তু অবাধ, সুসংগঠিত দুর্নীতির প্রতিযোগিতা এমন এক অন্ধ ও বিকারগ্রস্ত পর্যায়ে পৌঁছেছে যে নিজের শোষণক্ষেত্রটুকু টিকিয়ে রাখারও তোয়াক্কা করছে না। দুর্নীতির নিচের সারিতে দাঁড়িয়ে অজয় যা উপলব্ধি করতে পারে, ওপরের সারির দুর্নীতিবাজেরা সেটুকু বোঝার ক্ষমতাও হারিয়েছে। .পুরো সিনেমায় বেশ কিছু তীক্ষ্ণ ও জুতসই সংলাপ আছে।

পরিচালক রীতেশ শাহ কাহিনিকে কোথাও ঝুলে যেতে দেননি। অভিনয়শিল্পী নির্বাচনে শুভম গৌর আর ত্রিশান ভালো কাজ করেছেন। সম্পাদনার জন্য দশে ৯ পাবেন প্রবীণ কাঠিকুলোথ।

পোশাক পরিকল্পনায় ফাল্গুনী ঠাকুরের কাজও ভালো। বিশেষ করে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পোশাকের স্বাতন্ত্র্য চোখে পড়ার মতো। গজব রাত দুই ঘণ্টার সিনেমা, কিন্তু দেখার সময় টেরই পাইনি, সময়টুকু কখন কেটে গেল।

.আমার ধারণা, ‘গজব রাত’–এর চিত্রনাট্য লেখার সময় নীরজ পাণ্ডে ও রীতেশ শাহ আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’ থেকে অনুপ্রেরণা পেয়ে থাকতে পারেন। দুই কাহিনিতে বিস্তর ফারাক আছে, তবে মৌলিক কিছু মিলও রয়েছে। দুটিই এক রাতের কাহিনি।

দুটিরই কেন্দ্রীয় চরিত্র দুর্নীতিতে জড়িত এক পুলিশ কর্মকর্তা। দুই কর্মকর্তাকেই আরও ক্ষমতাবান দুর্নীতিবাজদের সঙ্গে লড়াই করে, কৌশলের আশ্রয় নিয়ে একটি মেয়েকে বাঁচাতে হয়। দুই গল্পেই ফুটে ওঠে পুলিশের ক্ষমতার সীমাবদ্ধতা, রাজনীতিবিদদের দায়হীনতা আর রাষ্ট্রীয় দুর্নীতির সামনে ব্যক্তির অসহায়ত্বের করুণ অথচ ভয়াবহ ছবি।

.গাড়ি থেকে রক্তাক্ত তরুণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’.সৃষ্টিশীলতার জগতে অনুপ্রাণিত হওয়া কোনো অপরাধ নয়; বরং ভালো সৃষ্টি থেকে অনুপ্রাণিত হওয়া প্রশংসার্হ। নীরজ পাণ্ডে আর রীতেশ শাহ যদি মহানগর থেকে অনুপ্রাণিত হয়ে থাকেন, তাঁদের অভিনন্দন জানাই। তার চেয়েও বড় অভিনন্দন প্রাপ্য আশফাক নিপুণ ও তাঁর মহানগর দলের সব সদস্যের।

বাংলাদেশ থেকেও নেটফ্লিক্স অনায়াসে বিশ্বমানের কনটেন্ট তৈরি করে নিতে পারে—এই উপলব্ধি নেটফ্লিক্সের কনটেন্ট নির্বাচক, দর্শক ও বাংলাদেশের নির্মাতাদের মধ্যে যত দ্রুত ছড়িয়ে পড়ে, ততই ভালো। খন্দকার স্বনন শাহরিয়ার: লেখক, গবেষক। ব্যবস্থাপনা পরিচালক, কিমেকারস কনসাল্টিং লিমিটেড।

লাল টুকটুকে বউয়ের সাজে মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি
সম্পাদকের পছন্দ

লাল টুকটুকে বউয়ের সাজে মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি

লাল ও সোনালির মেলবন্ধনে নববধূর সাজে ধরা দিয়েছেন ‘মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি’ সাফা কবির। জমকালো কারুক...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV