জাতীয়

ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক

ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক
ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক
ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক

সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।স্মার্টফোন ব্যবহার করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই যে কেউ সাংবাদিক পরিচয় দিচ্ছে বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে একটা স্মার্টফোন ব্যবহার করে সবাই সাংবাদিক হয়ে যাচ্...

সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। স্মার্টফোন ব্যবহার করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই যে কেউ সাংবাদিক পরিচয় দিচ্ছে বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে একটা স্মার্টফোন ব্যবহার করে সবাই সাংবাদিক হয়ে যাচ্ছে—ম্যাট্রিক পাসও না, ক্লাস এইটও পাস না।

নকল সাংবাদিক সেজে তারা আসল সাংবাদিকদের সুনাম নষ্ট করছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ভুয়া আইডি খুলে অপপ্রচার চালিয়ে এই নকল সাংবাদিকরা সরকারেরও ব্যাপক ক্ষতি করছে।

প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও সুনাম রক্ষায় ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে একটি সুনির্দিষ্ট তালিকা এবং সুস্পষ্ট বিধিমালা সরকার তৈরি করবে কি না—সে প্রশ্ন রাখেন তিনি। জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রবীণ এই রাজনীতিবিদের প্রশ্নটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, অপসাংবাদিকতা ও ভুয়া তথ্যের কারণে শুধু সংসদ সদস্যরাই নন, বরং দেশের আপামর জনসাধারণ ও সব শ্রেণির পেশাজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিরসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হচ্ছে। তিনি আরো বলেন, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকারের পক্ষ থেকে ঠিক করে দেওয়া সমীচীন হবে না।

কারণ আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি। তবে সাংবাদিক সংগঠনগুলোর পরামর্শ ও মতবিনিময়ের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। কারা সাংবাদিক হিসেবে গণ্য হবেন, সেই প্রস্তাবনা সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে এলেই তা সবচেয়ে ভালো হবে।

বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং পেশাদার সাংবাদিকতাকে উৎসাহিত করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও সংসদে জানান প্রতিমন্ত্রী। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV