রাজনীতিব্রেকিং

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
আজ টিভিতে যা দেখবেন (১০ নভেম্বর ২০২৬)
সম্পাদকের পছন্দ

আজ টিভিতে যা দেখবেন (১০ নভেম্বর ২০২৬)

নিউজিল্যান্ড–ভারত তৃতীয় ওয়ানডে আজ। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের শেষ দিন আজ। রাওয়ালপিন্ডিতে টেস্...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সিলেট জেলা সভাপতি নাজমুল ইসলামের ব...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সিলেট জেলা সভাপতি নাজমুল ইসলামের বাসায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে এসব হামলার ঘটনা ঘটে।

নিউজিল্যান্ড'
সম্পাদকের পছন্দ

নিউজিল্যান্ড'

Big picture: More fun for bowlers

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত একটা থেকে দেড়টার মধ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে যান। তবে তাঁদের পরিবারের সদস্যরা বাসায় আছেন।

.নগরের টিলাগড় এলাকায় রনজিত সরকারের এবং মেজরটিলা এলাকায় নাজমুল ইসলামের বাসা। ভুক্তভোগী পরিবারের একাধিক সদস্য জানান, গতকাল মধ্যরাতে হঠাৎ কয়েকজন এসে বাসা দুটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। হামলার পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।

এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। হামলা ও অগ্নিসংযোগের কয়েকটি ভিডিওতে দেখা যায়, রাত একটার দিকে রনজিত সরকারের বাসার ভেতরে চারজন ব্যক্তি ঢোকেন। তাঁদের একজনের মাথায় হেলমেট ও আরেকজনের মুখে মাস্ক ছিল।

একজন লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরা এবং অন্যজন হাতুড়ি দিয়ে কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেন। টর্চ হাতে থাকা আরেক ব্যক্তি ক্রমাগত ইটপাটকেল ছুড়ছিলেন। একপর্যায়ে সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে যায়।

এরপর বাসায় আগুন দেওয়া হয় বলে পরিবারের এক সদস্য অভিযোগ করেন। .অন্যদিকে নাজমুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুরের দুটি ভিডিওতে দেখা যায়, কয়েকটি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন ব্যক্তি নাজমুলের বাসার সামনে আসেন। পরে ছয়জন যুবক তাঁর ফ্ল্যাটের সামনে গিয়ে পা দিয়ে দরজায় জোরে আঘাত করে সেটি ভাঙার চেষ্টা করেন।

তাঁদের একজন লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরা বিকল করেন। হামলাকারীদের একজনের মাথায় হেলমেট ছিল। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোনো ধরনের অভিযোগ ও উসকানি ছাড়া আমার বাসা ভাঙচুর করে ভেতরে ঢুকে লুটপাট চালানো হয়েছে।

অথচ এ ফ্ল্যাট আমার ব্যক্তিগত নয়, এটা আমাদের পারিবারিক যৌথ সম্পত্তি। এই ফ্ল্যাটে কেবল আমাদের পরিবারের নারী সদস্য ও শিশুরা আছেন। এ ছাড়া আমাদের ফ্ল্যাটের পাশাপাশি আশপাশের অনেক নিরীহ মানুষের ফ্ল্যাটেও হামলা চালানো হয়েছে।

’.কিছুটা ভাঙচুর হয়েছে, তবে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। একজনের বাসার সামনে টায়ার পোড়ানো হয়েছে। পুলিশ বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছে।

কেন এবং কী কারণে হয়েছে, সেটি খোঁজ নেওয়া হচ্ছে। আমরা পুরো বিষয়টি খোঁজ নিচ্ছি। সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর পুলিশের কমিশনার.হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছেন নাজমুল ইসলাম।

তবে অভিযোগের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমি সিলেটে নেই, ঢাকায় আছি। বিষয়টি আমি তাই বলতে পারব না। বিষয়টা ঠিক জানা নেই।

’হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘কিছুটা ভাঙচুর হয়েছে, তবে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিস
সম্পাদকের পছন্দ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিস

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানি...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV