ক্যালিফোর্নিয়ার পথে ইয়োসেমাইট, সান ফ্রান্সিসকো থেকে ৭২১৪ ফুট উচ্চতায়

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তার ফের রিমান্ড
রাষ্ট্রদ্রোহসহ একাধিক অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে দ্বিতীয় দফায় দুই দিনের রিম...
৭,২১৪ ফুট উচ্চতায় রহমান পরিবারের সদস্যরা। পেছনে হাফ ডোমছবি: লেখকের পাঠানো নতুন এক পৃথিবীর দেখা—
৭,২১৪ ফুট উচ্চতায় রহমান পরিবারের সদস্যরা। পেছনে হাফ ডোমছবি: লেখকের পাঠানো নতুন এক পৃথিবীর দেখা—। ভ্রমণ মানেই শুধু নতুন জায়গায় যাওয়া নয়; ভ্রমণ মানে নতুন কিছু দেখা, শেখা এবং পরিবারের সঙ্গে এমন স্মৃতি তৈরি করা, যা অনেক বছর পরও মনে থাকে।
দিনের খেলা শেষে নিয়ন্ত্রিত অবস্থানে দল
Image source, Bloomberg via Getty ImagesByImogen JamesPublished49 minutes agoBinance, the world's la...
সেই ভালোবাসা থেকেই এবার আমাদের পরিবারের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া। এটি ছিল আমাদের প্রথম West Coast ভ্রমণ। নিউ জার্সি থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর পর মনে হলো, আমরা যেন পরিচিত আমেরিকার বাইরে অন্য এক ভূখণ্ডে এসেছি।
প্রশান্ত মহাসাগরের নীল জল, পাহাড়ি দৃশ্য, ব্যস্ত শহর আর বৈচিত্র্যময় সংস্কৃতি—সব মিলিয়ে পশ্চিম উপকূলের আলাদা এক আবহ। আমাদের যাত্রার শুরুতে ছিল সান ফ্রান্সিসকো। গোল্ডেন গেট ব্রিজ (Golden Gate Bridge), সমুদ্রতীর, শহরের রাস্তা ও নানা পরিচিত স্থাপনা দেখে পরিবারের সবার মধ্যেই ছিল উৎসাহ।
বিশেষ করে গোল্ডেন গেট ব্রিজ-এর সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল ছবিতে দেখা একটি পরিচিত দৃশ্য এবার বাস্তবে চোখের সামনে। শহরের ব্যস্ততা পেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ইয়োসেমাইটে ন্যাশনাল পার্ক। পথ যত এগোচ্ছিল, ততই বদলে যাচ্ছিল চারপাশ—শহরের জায়গা নিচ্ছিল পাহাড়, বন আর বিশাল গ্রানাইট শিলা।
ইয়োসেমাইটে ঢোকার পর সবচেয়ে বেশি যে বিষয়টি মনে ধরেছে তা হলো এর বিশালতা। এল ক্যাপিটন (El Capitan)-এর খাড়া গ্রানাইট দেয়াল, ইয়োসেমাইটের ভ্যালির বিস্তৃত সৌন্দর্য, Bridalveil Fall এবং দূরে হাফ ডোম (Half Dome)—সবকিছু মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির তৈরি এক বিশাল শিল্পকর্ম। আমরা Mariposa Grove-এ California Tunnel Tree-ও দেখেছি।
শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা বিশাল Giant Sequoia গাছগুলোর সামনে দাঁড়ালে সময়ের ব্যাপ্তি নতুনভাবে অনুভব করা যায়। একটি গাছের কাণ্ডের ভেতর দিয়ে পথ তৈরি করা সেই দৃশ্য সন্তানদের কাছেও ছিল ভীষণ রোমাঞ্চকর। তবে পুরো সফরের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল Glacier Point।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২১৪ ফুট উচ্চতায় Glacier Point-এ পৌঁছে সামনে যে দৃশ্য দেখলাম, তা ভাষায় প্রকাশ করা কঠিন। নিচে Yosemite Valley, সামনে Half Dome, চারদিকে Sierra Nevada পর্বতমালার বিস্তৃত সারি—এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গিয়েছিলাম। উঁচু পাহাড়ের সেই প্রান্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতির সামনে মানুষ কত ছোট।
এত দূর এসে এই দৃশ্য নিজের চোখে দেখা—এটাই যেন পুরো যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি। ক্যালিফোর্নিয়া টানেল ট্রির সামনে লেখকের পরিবারছবি: লেখকের পাঠানোাভ্রমণের স্মৃতি। সন্তানদের মুখের বিস্ময়ও ছিল আলাদা আনন্দের।
হয়তো তারা বড় হয়ে এই ভ্রমণের প্রতিটি জায়গার নাম মনে রাখবে না। কিন্তু আশা করি তারা মনে রাখবে—একসময় আমরা সবাই একসঙ্গে ক্যালিফোর্নিয়ার পাহাড়ে গিয়েছিলাম, বিশাল Sequoia গাছের সামনে দাঁড়িয়েছিলাম, গোল্ডেন গেট ব্রিজ দেখেছিলাম এবং ৭,২১৪ ফুট ওপরে Glacier Point-এ দাঁড়িয়ে হাফ ডোমের দিকে তাকিয়েছিলাম। এই ভ্রমণ আমাদের কাছে তাই শুধু ক্যালিফোর্নিয়া দেখা নয়।
এটি ছিল পরিবারের সঙ্গে সময় কাটানোর, নতুন কিছু আবিষ্কার করার এবং জীবনের ব্যস্ততার বাইরে কয়েকটি সুন্দর দিন নিজের করে নেওয়ার গল্প। ভ্রমণ শেষে মনে হয়েছে—জীবনে অনেক কিছু কেনা যায়, কিন্তু পরিবারের সঙ্গে তৈরি করা স্মৃতি কেনা যায় না। তাই সুযোগ পেলেই আমরা বেরিয়ে পড়তে চাই।
সন্তানদের সঙ্গে পৃথিবীটাকে একটু একটু করে চিনতে চাই। কারণ শেষ পর্যন্ত ভ্রমণ মানে শুধু নতুন জায়গায় যাওয়া নয়। ভ্রমণ মানে নতুন স্মৃতি তৈরি করা, পরিবারকে আরও কাছে পাওয়া এবং জীবনকে একটু বেশি করে অনুভব করা।
ক্যালিফোর্নিয়ার পথে ইয়োসেমাইট, সান ফ্রান্সিসকো থেকে ৭২১৪ ফুট উচ্চতায়—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন
সোনালী ব্যাংক পিএলসি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ২০২৫ সালের শিক্ষা বৃত্তি দ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।