জাতীয়

কাপাসিয়ায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

কাপাসিয়ায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা
কাপাসিয়ায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা
কাপাসিয়ায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।

গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান (৪৯) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম দর্জির (৪২) নেতৃত্বে গত ৯ নভেম্বর ভোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাপাসিয়া-ঢাকা সড়কের জামিরারচর বাজার এলাকায় মিলনের বাড়ির সামনে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটান।

সকল প্রকার মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আসামিরা জনসম্মুখে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করাসহ দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর জন্য সমবেত হন। এ সময় তারা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—ইত্যাদি স্লোগান দিয়ে নাশকতামূলক অপরাধ সংঘটনের চেষ্টা চালান। দায়ের করা মামলায় এজাহারনামীয় ৩৭ জন এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান ও সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, ব্যানার টানানো এবং উসকানিমূলক স্লোগান দিয়ে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন। মূলত তাদের পূর্বঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এই মামলায়। ঘটনার পর এলাকাবাসীর উপস্থিতিতে ঘটনাস্থল থেকে জ্বালানি কাঠ ও পোড়ানো টায়ারের অংশবিশেষ জব্দ করে পুলিশ।

এর আগে থানা-পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

কাপাসিয়ায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV