জাতীয়

টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, শ্রমিক-পুলিশ মুখোমুখি

টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, শ্রমিক-পুলিশ মুখোমুখি
টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, শ্রমিক-পুলিশ মুখোমুখি
টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, শ্রমিক-পুলিশ মুখোমুখি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ মুখোমুখি । ছবি: আমার দেশঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় ফের অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। অবরোধকারীদের সরিয়ে দিতে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ।

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ মুখোমুখি। ছবি: আমার দেশঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় ফের অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। অবরোধকারীদের সরিয়ে দিতে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা দুইটায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পুলিশ-শ্রমিক মুখোমুখি অবস্থান করছে। স্থানীয় একাধিক সুত্র জানায়, গার্মেন্টস শ্রমিকদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবি নিয়ে সকালে উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে উপনীত হওয়ায় পিছু হটে যায় শ্রমিকেরা।

এতে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। পরে বিক্ষোভকারীরা স্থান পরিবর্তন করে দুপুর দুইটার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক ফের অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধের খবরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বেলা পৌনে তিনটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সকালে মৌচাক ও দুপুরে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। আমরা অবরোধ তুলে দিতে মৃদু লাঠিচার্জ, কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।

বেলা পৌনে ৩টা থেকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, শ্রমিক-পুলিশ মুখোমুখি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV