খেলাধুলাব্রেকিং

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

'আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ‌‌ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে' বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসেডন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প...

'আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ‌‌ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে' বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসেডন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেছেন তিনি। ইরানের ‘শত্রু’ যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশে আঘাত হানার প্রচেষ্টা চালাচ্ছে জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি) আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়; এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি।

আমরা আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ এবং সংলাপে যদি অধিকার আদায় করা যায়, তাহলে যুদ্ধে জড়ানো উচিত নয়। কিন্তু আমরা কোনো শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করব না। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলে, ইরান ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায়।

তিনি বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও আমি জোর দিয়েছিলাম, আমরা ন্যায়বিচার এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংলাপে বিশ্বাসী এবং নিজেদের অধিকার দাবি করি। কিন্তু কোনো বলপ্রয়োগের কাছে মাথা নত করব না। এদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চলমান সংকট সমাধানের জন্য তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাবটি এখনও বহাল রয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ বলছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই ওই প্রস্তাবকে সম্ভাব্য সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV