কক্সবাজারের সাত স্থানে ককটেল ও পেট্টল বোমা বিস্ফোরণ, উপজেলা পরিষদের ফটকে তালা

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত
ছবি: আনাদোলুকলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হ...
কক্সবাজারে সাতটি স্থানে ককটেল ও পেট্টল বোমা বিষ্ফোরণ হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার একাধিক স্থানে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের ন...
কক্সবাজারে সাতটি স্থানে ককটেল ও পেট্টল বোমা বিষ্ফোরণ হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার একাধিক স্থানে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।
কেমন ছিল নবীজির ঠিক পরের প্রজন্ম
সাহাবিদের পর ইসলামি ইতিহাসের সবচেয়ে সোনালি ও মর্যাদাপূর্ণ প্রজন্ম হলো ‘তাবেয়ি’দের যুগ। তাবেয়ি বলা হয়...
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে পথচারীরা ছোটাছুটি শুরু করেন। এ ছাড়া রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড এলাকা, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁও উপজেলার মাইজপাড়া স্কুল ফটক এলাকায় বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ হয়।
.খাগড়াছড়িতে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন, আটক ৬.এদিকে গতকাল মধ্যরাতে টেকনাফের একটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন কিছু তরুণ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই মাস্ক পরা ছিলেন।
রাতে একাধিক স্থানে বিস্ফোরণের এসব ঘটনায় কক্সবাজার শহরে থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান প্রথম আলোকে বলেন, রাতে জেলার একাধিক স্থানে ককটেল ও পেট্টল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
পুলিশ কর্মকর্তা অহিদুর রহমান আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদেরও চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
.মুখোশ পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা.উপজেলা পরিষদের ফটকে তালাকক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ২৫ সেকেন্ডের। এতে দেখা যায়, দুই যুবক উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন। যুবকদের একজনের মাথায় হেলমেট, অন্যজন মাস্ক পরে রয়েছেন।
ব্যানারের নিচে লেখা রয়েছে— চকরিয়া পৌরসভা ছাত্রলীগ। .জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তালা ও ব্যানার অপসারণের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত দুজনকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিষয়টি সম্পর্কে জানতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
কক্সবাজারের সাত স্থানে ককটেল ও পেট্টল বোমা বিস্ফোরণ, উপজেলা পরিষদের ফটকে তালা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
দাম ৫৩ হাজার টাকা, কী আছে এই বালিশে
ঘাড়ের ব্যথা ও ঘুমের সমস্যা কমাতে জাপানে গিয়ে প্রায় ৫৩ হাজার টাকা দিয়ে নিজের শরীর ও ঘুমানোর অভ্যাস অন...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।