এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।সংসদের কার্যপ্রণালী ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে অধিবেশন কক্ষে হইচই না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীর বক্তব্য চলাকালে সংসদ সদস্যদের হট্টগোলের মুখে তিনি প্র...
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের কার্যপ্রণালী ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে অধিবেশন কক্ষে হইচই না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীর বক্তব্য চলাকালে সংসদ সদস্যদের হট্টগোলের মুখে তিনি প্রশ্ন রেখে বলেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন।
উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের আসনে দায়িত্ব পালনকালে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের ক্ষোভ ও হইচইয়ের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়ে এক সংসদ সদস্যের করা সম্পূরক প্রশ্নের জবাব দিচ্ছিলেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মন্ত্রীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিরোধী বেঞ্চ থেকে সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন এবং একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উভয় পক্ষকে নিবৃত্ত করে বলেন, এমপি সাহেব, মন্ত্রী সাহেব একটু থামেন।
মাননীয় সদস্যবৃন্দ আপনারা সকলেই বসেন। তিনি বারবার সদস্যদের নিজ নিজ আসনে ফিরে গিয়ে শান্ত হওয়ার অনুরোধ জানান। সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আমরা বারংবার বলছি, সদস্য প্রশ্ন করেছেন এবং মন্ত্রী উত্তর দিচ্ছেন।
উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরো একটা সম্পূরক প্রশ্ন নেব। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন। তিনি সংসদ সদস্যদের ধৈর্য ধরে মন্ত্রীর বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে বলেন, প্লিজ, ধৈর্যের সাথে বসেন, উনার উত্তর শুনেন।
এরপর তিনি মন্ত্রীকে তার বক্তব্য পুনরায় অব্যাহত রাখার সুযোগ দেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।