খেলাধুলাব্রেকিং

এক বিছানায় ঘুমাত দুই ভাই, এখন পাশাপাশি কবরে

এক বিছানায় ঘুমাত দুই ভাই, এখন পাশাপাশি কবরে
এক বিছানায় ঘুমাত দুই ভাই, এখন পাশাপাশি কবরে
এক বিছানায় ঘুমাত দুই ভাই, এখন পাশাপাশি কবরে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
সম্পাদকের পছন্দ

এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত

আমার দেশ গ্রাফিক্সপাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম— এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জবাবদি...

মোহাম্মদ আরাফাত ও আবু বক্কর এখন শুধুই স্মৃতি। ছবি: সংগৃহীতএক ঘরে, এক বিছানায় পাশাপাশি ঘুমানোর পরিবর্তে এখন পাশাপাশি কবরে ঘুমাচ্ছে আমার কলিজার টুকরা দুটি। আমি এখন কী নিয়ে থাকব? দুই সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে এভাবেই বুকফাটা আর্তনাদ করছিলেন মোহাম্মদ কবির।

মোহাম্মদ আরাফাত ও আবু বক্কর এখন শুধুই স্মৃতি। ছবি: সংগৃহীতএক ঘরে, এক বিছানায় পাশাপাশি ঘুমানোর পরিবর্তে এখন পাশাপাশি কবরে ঘুমাচ্ছে আমার কলিজার টুকরা দুটি। আমি এখন কী নিয়ে থাকব।

পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
সম্পাদকের পছন্দ

পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত

ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নিয়েছে গত দুটি সরকার। এ সরকারের...

দুই সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে এভাবেই বুকফাটা আর্তনাদ করছিলেন মোহাম্মদ কবির। এ দুই সন্তানকে ঘিরে ছিল কবির-আমেনা বেগমের সব স্বপ্ন। মাত্র দুদিনের ব্যবধানে তাদের উভয়কেই হারিয়েছেন তারা।

সন্তানদের সুস্থ করে ঘরে ফেরানোর আশায় প্রায় দুই সপ্তাহ হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন। রোববার রাতে সেই ব্যস্ততা শেষ হয়েছে ছোট সন্তানের লাশ বুঝে নেওয়ার মাধ্যমে। তাদের বড় ছেলে মোহাম্মদ আরাফাত (১০) ছিল হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

ছোট ছেলে আবু বক্কর আরবের বয়স মাত্র ১০ মাস। সম্প্রতি হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে আরাফাত। জ্বর, বমি ও কাশিতে আক্রান্ত হওয়ার পর তাকে একে একে চারটি হাসপাতালে নেওয়া হয়।

সাউদার্ন হাসপাতালে চার দিন, মেরিন সিটি হাসপাতালে দুই দিন এবং ইমপেরিয়াল হাসপাতালে চার দিন আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় তাকে। সর্বশেষ চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে গত শুক্রবার সকালে সে মারা যায়। বড় ছেলেকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়ে ছোট ছেলে আরব।

ডেঙ্গুর পাশাপাশি তার শরীরে হাম ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়। তাকেও বিভিন্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে।

কিন্তু রোববার রাতে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় আরবও। দুই সন্তানকে বাঁচাতে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালের বারান্দায় বারান্দায় কেটেছে কবির ও আমেনা বেগমের দিন-রাত। একদিকে সন্তানদের চিকিৎসার ব্যয়, অন্যদিকে তাদের হারানোর শঙ্কা—দুই দিক থেকেই কঠিন সময় পার করেছেন তারা।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনের চাকরি করেন। সন্তানদের চিকিৎসা করাতে অনেক ধারদেনাও করতে হয়েছে। কিন্তু এত চেষ্টা, এত কিছুর পরও কোনো সন্তানকে বাঁচাতে পারেননি তারা।

ছোট ছেলের মৃত্যুর পর নিজের অসহায়ত্ব প্রকাশ করে কবির বলেন, আমার ছোট ছেলেটাও চলে গেছে। আমি কী নিয়ে থাকব এখন। দুই ছেলেকে সুস্থ করে আবার বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিলেন কবির।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। সোমবার সকালে ছোট ছেলের লাশ বুঝে নিয়ে চট্টগ্রামের মোমিনবাগ কবরস্থানে যান তারা। সেখানে বড় ছেলে আরাফাতের কবরের পাশেই দাফন করা হয় আরবকে।

একসময় যে দুই ভাই একই ঘরে, একই বিছানায় পাশাপাশি ঘুমাত, এখন তাদের ঠিকানা পাশাপাশি দুটি কবর। সন্তানদের হারিয়ে শোকের সাগরে ভাসছেন বাবা-মা। এর সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসার জন্য করা ধারদেনার বোঝা।

যে সন্তানদের বাঁচাতে এতদিন হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেছেন, এখন তাদের স্মৃতি নিয়েই বাঁচতে হবে এই দম্পতিকে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

এক বিছানায় ঘুমাত দুই ভাই, এখন পাশাপাশি কবরে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে
সম্পাদকের পছন্দ

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

আমাদের সমাজে সন্তানের নাম রাখার ক্ষেত্রে পবিত্র কোরআন থেকে শব্দ খোঁজার প্রবণতা রয়েছে। একটি সাধারণ ধ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV