খেলাধুলা

এআই দিয়ে উৎপাদনের ছাঁটাই–ধাক্কা মোকাবিলায় আমরা কি প্রস্তুত

এআই দিয়ে উৎপাদনের ছাঁটাই–ধাক্কা মোকাবিলায় আমরা কি প্রস্তুত
এআই দিয়ে উৎপাদনের ছাঁটাই–ধাক্কা মোকাবিলায় আমরা কি প্রস্তুত
এআই দিয়ে উৎপাদনের ছাঁটাই–ধাক্কা মোকাবিলায় আমরা কি প্রস্তুত ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
আগামী ১০ বছরে জ্বালানি রূপান্তরের ১০ পদক্ষেপ
সম্পাদকের পছন্দ

আগামী ১০ বছরে জ্বালানি রূপান্তরের ১০ পদক্ষেপ

বাংলাদেশে বর্তমানে জ্বালানিসংকট বহুমুখী। সংকট মোকাবিলায় সরকার নানামুখী কার্যক্রম শুরু করেছে। তাকে প...

ধরুন, গাজীপুরের একটি পোশাক কারখানার মালিক রাতে হিসাবের খাতা খুললেন। খরচ আর ক্রেতার দেওয়া টাকা দুই কলাম মিলিয়ে তিনি দেখলেন, লাভের ঘরটি প্রায় খালি। এদিকে ইউরোপের ক্রেতা সাফ বলে দিয়েছেন—দাম এক টাকা বাড়লে অর্ডার ভিয়েতনামে চলে যাবে, আর কর্মী কমিয়ে প্রযুক্তি ব্যবহার করতে হবে।...

ধরুন, গাজীপুরের একটি পোশাক কারখানার মালিক রাতে হিসাবের খাতা খুললেন। খরচ আর ক্রেতার দেওয়া টাকা দুই কলাম মিলিয়ে তিনি দেখলেন, লাভের ঘরটি প্রায় খালি। এদিকে ইউরোপের ক্রেতা সাফ বলে দিয়েছেন—দাম এক টাকা বাড়লে অর্ডার ভিয়েতনামে চলে যাবে, আর কর্মী কমিয়ে প্রযুক্তি ব্যবহার করতে হবে।

দুর্যোগ মোকাবিলায় সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগের নির্দেশ ডিএসসিসির
সম্পাদকের পছন্দ

দুর্যোগ মোকাবিলায় সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগের নির্দেশ ডিএসসিসির

দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টসহ.....

ব্যাপারটা একেবারে আজগুবি কিছু নয়। চলতি বছরের ৮ জুন বাংলাদেশের একেবারে শীর্ষস্থানীয় একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একটি বেসরকারি টেলিভিশনের একটি ব্যবসা–বাণিজ্যবিষয়ক অনুষ্ঠানে বলেন, তাঁর প্রতিষ্ঠানের ৭৫ হাজার কর্মীর মধ্যে প্রায় ১০ হাজার ছাঁটাইয়ের পরিকল্পনা করা হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেছেন, দেশে বছরে প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতি, ফলে বেতন-ভাতা বাড়াতেই হচ্ছে; অথচ আমেরিকা ও ইউরোপের ক্রেতারা দাম বাড়াতে রাজি নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জনবলের ওপর নির্ভরতা কমাতে চাপ দিচ্ছেন।

প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা দেশের বেসরকারি স্মার্ট খাতগুলোতে ইতিমধ্যেই ছাঁটাই শুরু হয়েছে, নতুন লোক নিয়োগ কমছে। গ্রাফিক ডিজাইনারসহ সৃজনশীল খাতের অনেকে বেকার। এটা বিপর্যয়ের সূচনামাত্র।

.নিজস্ব এআই অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন.এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক.কেবল পোশাক কারখানাই নয়, কম খরচ করে যতটা সম্ভব বেশি আয় করার মরিয়া প্রচেষ্টাই হলো পুঁজিবাদী সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য। তাই নিশ্চিতভাবেই বলা যায়, ধীরে ধীরে দেশের বিস্কুট বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানিসহ সবাই একই পথ ধরবে। কারখানায় রোবট দিয়ে কাজ করালে কোনো কর্মীর ছুটির প্রয়োজন হয় না, তাদের কোনো ক্লান্তি নেই, এমনকি মাস শেষে বেতন-বোনাস বা ইনক্রিমেন্ট দেওয়ারও কোনো ঝামেলা নেই।

কারখানার শেডে দিনরাত ২৪ ঘণ্টা অবিরাম পণ্য উৎপাদন চলতে থাকবে। জুতা, প্লাস্টিক থেকে শুরু করে সব শিল্পপ্রতিষ্ঠান প্রযুক্তির শরণাপন্ন হবে এবং নিজেদের খরচ কমিয়ে অধিক মুনাফার আশায় দেদার কর্মী ছাঁটাই শুরু করবে, যা ইতিমধ্যেই শুরু হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে এটি একটি চমৎকার ব্যবসায়িক মডেল মনে হলেও, মুদ্রার অপর পিঠটি অত্যন্ত ভয়ংকর।

উৎপাদন তো হলো, বাজার পণ্যে সয়লাবও হলো। কিন্তু এই পণ্যগুলো কিনবে কে। যে লাখ লাখ মানুষ এআই এবং রোবটের কারণে চাকরি হারাল, তাদের পকেটে তো টাকা নেই।

মানুষের হাতে যদি ক্রয়ক্ষমতাই না থাকে, তাহলে রাতদিন ২৪ ঘণ্টা রোবট দিয়ে উৎপাদন করা ওই বিস্কুট, পোশাক বা জুতা তো অবিক্রীত পড়ে থাকবে। .‘জবের বন্যা’ বনাম হাজার হাজার ছাঁটাই ও বুলডোজারতন্ত্র.নির্বিচার আমলা ছাঁটাই ট্রাম্পকে যেভাবে নিঃসঙ্গ করবে.পরিণতি কী। কোম্পানিগুলো চরম লোকসানের মুখে পড়বে এবং সামগ্রিকভাবে একটি ভয়াবহ আর্থসামাজিক বিপর্যয় ঘটবে।

সম্প্রতি বিবিসির ‘গ্লোবাল’ অনুষ্ঠানে ‘দ্য এআই লেঅফ ট্র্যাপ’ (এআই ছাঁটাইয়ের ফাঁদ) শীর্ষক একটি গবেষণাপত্র নিয়ে আলোচনা করা হয়েছে, যা আমাদের এই ভয়াবহ ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে। গবেষক জেরি টুকালিস ও ব্রেট ফোক এই গবেষণাপত্রে ঠিক এমন একটি পরিস্থিতির কথাই তুলে ধরেছেন, যেখানে এআই মানুষের কাজ কেড়ে নেওয়ার মতো যথেষ্ট উন্নত হয়ে উঠেছে। বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে বলা হয়েছে, কোম্পানিগুলো খরচ কমানোর জন্য এআই দিয়ে কর্মীদের প্রতিস্থাপন করলে, শেষ পর্যন্ত বাজারে পণ্য কেনার মতো মানুষের কাছে পর্যাপ্ত টাকা থাকবে না এবং অর্থনীতি অচল হয়ে পড়বে।

গবেষক জেরি টুকালিস একটি চমৎকার উদাহরণের মাধ্যমে এই ‘ছাঁটাইয়ের ফাঁদ’ বা ‘লেঅফ ট্র্যাপ’ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, কল্পনা করুন বাজারে একটি মাত্র বিশাল কোম্পানি আছে, যারা একচেটিয়া (মনোপলি) ব্যবসা করে এবং তারাই সব পণ্য তৈরি করে। .এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতন.কিন্তু বাস্তবে বাজার কোনো একচেটিয়া ব্যবস্থা নয়, এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক।

যখন বাজারে আরও অনেক কোম্পানি থাকে, তখন একটি নির্দিষ্ট কোম্পানির সিইও ভাবেন, ‘আমি এআই ব্যবহার করে কর্মী ছাঁটাই করলে উৎপাদন খরচ দারুণভাবে কমে যাবে। ’.সেই কোম্পানির সিইও যখন এই নতুন এআই প্রযুক্তি হাতে পান, তখন তিনি ভাবেন, ‘আমি চাইলে এই প্রযুক্তি ব্যবহার করে আমার ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে পারি। ’ কিন্তু পরক্ষণেই তিনি বুঝতে পারেন, ‘সমস্যা হলো, এই কর্মীরাই তো আমার পণ্য কেনে।

’ ফলে তিনি অন্ধভাবে সবাইকে ছাঁটাই না করে একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখবেন। কিন্তু বাস্তবে বাজার কোনো একচেটিয়া ব্যবস্থা নয়, এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক। ’তিনি আরও ভাবেন, ‘আমার কর্মীরা চাকরি হারালেও বাজারে তো অন্যান্য কোম্পানির আরও অনেক কর্মী বা মানুষ আছে, যারা আমার পণ্য কিনবে।

তা ছাড়া আমার কর্মীরা তো আর শুধু আমার পণ্যই কিনত না, তারা তো বাজারের অন্যান্য ১০০টি কোম্পানির পণ্যও কিনত। ’যখন প্রতিটি কোম্পানি ঠিক একইভাবে চিন্তা করতে শুরু করে এবং সবাই নিজেদের কর্মী ছাঁটাই করতে শুরু করে, তখন সামগ্রিকভাবে বাজারে ক্রেতার চাহিদা পুরোপুরি ধসে পড়ে। এর ফলে শেষ পর্যন্ত প্রতিটি কোম্পানিই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়।

এআইয়ের কারণে এই যে সম্ভাব্য বেকারত্ব, তা শুধু কোনো তাত্ত্বিক আলোচনা নয়। সাম্প্রতিক বিভিন্ন বৈশ্বিক গবেষণা ও প্রতিবেদন রীতিমতো শিউরে ওঠার মতো পরিসংখ্যান হাজির করছে। .এআই নিয়ে মার্কিন অবস্থানে চীনের আপত্তি কেন.এআই ইস্যুতে কেন বিশ্বনেতাদের এক হতে হবে.আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক বিশ্লেষণ অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলতে যাচ্ছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, বেশির ভাগ ক্ষেত্রেই এআই সামগ্রিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে। অন্যদিকে, বিখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস-এর এক গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি (৩০০ মিলিয়ন) পূর্ণকালীন চাকরি এআই অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে হুমকির মুখে রয়েছে। গোল্ডম্যান স্যাকস-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এআইয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ‘এন্ট্রি লেভেল’ বা চাকরিতে নতুন প্রবেশকারীরা।

এর অর্থ হলো, আগামী দিনে বিশ্ববিদ্যালয় পাস করা তরুণদের জন্য কর্মবাজারে প্রবেশ করা এক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। গত ১২ অক্টোবর বিশ্বব্যাংকের সম্মেলনে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এআইকে বলেছেন ‘ধীরে চলা সুনামি’ এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান ষণ্মুগারত্নম বলেছেন, মহামারির সময়ের সহায়তাগুলোকে আর অস্থায়ী ব্যবস্থা নয়, স্থায়ী কাঠামোগত নীতি হিসেবে ভাবতে হবে, কারণ স্নাতক হওয়ার পরের প্রথম চাকরিটিরই চাহিদা কমে আসছে। .তাহলে এই ভয়াবহ আর্থসামাজিক বিপর্যয় থেকে মুক্তির উপায় কী।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেরি টুকালিস প্রাচীন গ্রিক মহাকাব্য ‘অডিসি’-এর একটি চমৎকার রূপক ব্যবহার করেছেন। মহাকাব্যে দেখা যায়, ওডিসিউস সাইরেনদের মায়াবী গান ও মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে নিজেকে জাহাজের মাস্তুলের সঙ্গে শক্ত করে বেঁধে রাখতে বলেছিলেন। গবেষকেরা বলছেন, করপোরেট কোম্পানিগুলোকেও কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে ঠিক সেভাবেই নিজেদের সংযত বা নিয়ন্ত্রণ করতে হবে।

কিন্তু তারা এও স্বীকার করেছেন যে করপোরেট দুনিয়ায় কোম্পানিগুলোর কাছ থেকে স্বেচ্ছায় এমন সংযম আশা করা বাস্তবসম্মত নয়, কারণ গাণিতিক মডেল বলছে তারা কখনোই নিজেদের সংযত করবে না। তাই গবেষকেরা বলছেন, এই সমস্যার সমাধানে রাষ্ট্রের বা নীতিনির্ধারকদের সরাসরি বাহ্যিক হস্তক্ষেপ প্রয়োজন। তারা ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো প্রচলিত প্রস্তাবের পাশাপাশি একটি নতুন ধারণার কথা বলেছেন, আর তা হলো ‘এআই ট্যাক্স’ বা ছাঁটাই কর।

অর্থাৎ কোনো কোম্পানি যদি কোনো মানুষকে বাদ দিয়ে এআই দিয়ে পুরোপুরি কাজ করায়, তবে তাদের ওপর এমন একটি কর আরোপ করতে হবে, যাতে কোনো মানুষকে এআই দ্বারা পুরোপুরি প্রতিস্থাপন করা কোম্পানির জন্য আর্থিকভাবে ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। .নির্বিচার আমলা ছাঁটাই ট্রাম্পকে যেভাবে নিঃসঙ্গ করবে.কর্মী নিয়োগে প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ এতটা পিছিয়ে কেন.ঠিক যেভাবে পরিবেশদূষণ রোধে কার্বন ট্যাক্স আরোপ করা হয়। এ ছাড়া যেসব কোম্পানি কর্মীদের ছাঁটাই না করে চাকরিতে বহাল রাখবে, তাদের সরকার থেকে বিশেষ ভর্তুকি প্রদানেরও প্রস্তাব দিয়েছেন তাঁরা।

উন্নত বিশ্ব এই সতর্কবার্তা শুনে ঝুঁকিটা অন্তত চিনেছে এবং দুই স্তরে ভাবছে। প্রথম স্তর—যাঁরা কাজ হারাবেন, তাঁদের রক্ষা করা। ইউরোপ ও আমেরিকায় বেকারত্ব ভাতা এবং সামাজিক নিরাপত্তার কাঠামো বহু আগেই আছে।

এখন প্রশ্ন উঠেছে, ঢেউয়ের আকার এত বড় হলে সেগুলো যথেষ্ট কি না। দ্বিতীয় স্তর—স্বয়ংক্রিয়করণের (অটোমেশন) হিসাব নিয়ন্ত্রণ। এই আলোচনা আর বইয়ের পৃষ্ঠায় নেই, সংসদে পৌঁছে গেছে।

২০২৬ সালের ১৮ জুন মার্কিন সিনেটে সিনেটর বার্নি স্যান্ডার্স ‘আমেরিকান এআই সোভেরেন ওয়েলথ ফান্ড অ্যাক্ট’ নামে বিল তোলেন, যেখানে বড় এআই প্রতিষ্ঠানের ওপর বিশেষ কর আরোপ করে তার ৫০ শতাংশ মালিকানা একটি সার্বভৌম তহবিলে জমা রাখার প্রস্তাব রয়েছে। .দক্ষিণ কোরিয়ায় জাতীয় পরিষদের ভবিষ্যৎ গবেষণা ইনস্টিটিউট ‘এআই সামাজিক নিরাপত্তা কর’ চালুর সুপারিশ করেছে, আর রাষ্ট্রপতি লি জে মিউং বলেছেন রোবট ট্যাক্স বিবেচনা করা যেতে পারে। .ওই বছরের ৬ আগস্ট প্রতিনিধি পরিষদে ‘এআই ট্যাক্স অ্যান্ড ওয়ার্ক প্রোটেকশন অ্যাক্ট’ তোলা হয়, যেখানে এআই ব্যবহারের পরিমাণ ধরে কর আরোপ এবং শ্রম দপ্তরে একটি কর্মসংরক্ষণ প্রশাসন গঠনের প্রস্তাব দেওয়া হয়।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে ‘রোবট ট্যাক্স অ্যাক্ট’ শীর্ষক প্রস্তাবটি ২০২৬ করবর্ষ থেকে এমন প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত কর বসাতে চায়, যারা প্রযুক্তি দিয়ে কর্মী প্রতিস্থাপন করে। দক্ষিণ কোরিয়ায় জাতীয় পরিষদের ভবিষ্যৎ গবেষণা ইনস্টিটিউট ‘এআই সামাজিক নিরাপত্তা কর’ চালুর সুপারিশ করেছে, আর রাষ্ট্রপতি লি জে মিউং বলেছেন রোবট ট্যাক্স বিবেচনা করা যেতে পারে। ওপেনএআই নিজেই ‘ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইন দ্য ইন্টেলিজেন্স এজ’ প্রতিবেদনে ‘স্বয়ংক্রিয় শ্রম’-এর ওপর কর এবং বেতন না কমিয়ে সপ্তাহে চার দিন কাজের পরীক্ষামূলক প্রকল্পের প্রস্তাব দিয়েছে।

এইসব প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিক ছাঁটাই কমানো সম্ভব হতে পারে এবং এর মধ্য দিয়ে সামাজিক অস্থিরতা রোধের উপায় বের করা যেতে পারে। .সীমিত পরিসরে হলেও কারখানার মেঝেতে ইতিমধ্যেই অটোমেশন ঢুকে পড়েছে। ‘অ্যাসেসমেন্ট অব টেকনোলজিক্যাল ট্রানজিশন ইন দ্য অ্যাপারেল সেক্টর অব বাংলাদেশ’-এর হিসাবে স্বয়ংক্রিয়করণের জন্য উৎপাদন প্রক্রিয়াগুলোতে মোট জনবল কমেছে ৩০ দশমিক ৫৮ শতাংশ; কাটিং ধাপে ৪৮ দশমিক ৩৪ শতাংশ, সোয়েটার লাইনে ৩৭ দশমিক ০৩ শতাংশ।

এটুআই ও আইএলওর যৌথ গবেষণা বলছে, যন্ত্রায়নে পাঁচটি খাতের ৫৩ লাখ ৮০ হাজার মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে; ২০৪১ সালের মধ্যে পোশাক খাতের ২৭ লাখ অর্থাৎ ৬০ শতাংশ কর্মী চাকরি হারাতে পারেন। তবে কিছু রোবট যদি কয়েক বছরের মধ্যে কনজ্যুমার লেভেলে চলে আসে তবে শুধু পোশাক শ্রমিক নয়, কাজ হারাতে থাকবেন গৃহপরিচারিকারাও। এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে ছাঁটাই হয়ে যাওয়া মানুষের হিসাবও নেই, তাঁদের জন্য একটি টাকাও বরাদ্দ নেই, নেই মজুরিবিমা, নেই কোনো রূপান্তর তহবিল।

আর তার চেয়েও বড় অভাব—আমাদের হাতে কোনো তথ্যই নেই। কতজন আদেশ কমার কারণে চাকরি হারাচ্ছেন আর কতজন মেশিন আসার কারণে, আর কতজন এআইয়ের কারণে সেটি সরকার জানে না, বিজিএমইএ জানে না। যে জিনিস মাপা যায় না, তা পরিচালনাও করা যায় না।

যে দেশগুলোতে এআই তৈরি হচ্ছে, সেখানে বিতর্ক এত দূর গেছে যে ‘কে দেবে, কত দেবে’ প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে; আমরা এখনো জানি না কতজন হারাচ্ছে। .বাংলাদেশ প্রযুক্তির মালিক নয়, ক্রেতাও নয়—আমরা শ্রম দিই। অথচ ছাঁটাইয়ের ধাক্কা আমাদের, বাজারের সংকোচনও আমাদের।

২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারও কমবে; অর্থাৎ দামের চাপ আরও বাড়বে। আর এই ঝড়ের মুখোমুখি হওয়ার আগেই আমাদের প্রথম সিঁড়িটি ভাঙা—স্নাতক বেকারত্ব ১৩ দশমিক ৫৪ শতাংশ, কাজ নেই প্রায় ৮ লাখ ৮৫ হাজার স্নাতকের। আমাদের উন্নয়নের গল্পটা লিখেছে শ্রম।

এখন যে পরিবর্তন আসছে, তাতে লাভের অংশ যাচ্ছে প্রযুক্তির মালিকের কাছে, আর ক্ষতিটা পড়ছে শ্রমের ঘাড়ে। তাই প্রস্তুতিটা কেবল রোবট কেনার নয়, মানুষ কী করবে—সেই হিসাবটাও মেলানো। প্রযুক্তি গ্রহণ করা যেমন জরুরি, ঠিক তেমনি প্রযুক্তির কারণে কর্মহীন হওয়া বিপুলসংখ্যক মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাও রাষ্ট্রের দায়িত্ব।

বিবিসির সাক্ষাৎকারের শেষে জেরি টুকালিস যে সতর্কবার্তা দিয়েছেন, তা আমাদের সবার জন্যই প্রযোজ্য। তিনি বলেছেন, যদি আমরা কিছু না করি, তবে এমন চরম মাত্রার সম্পদবৈষম্য তৈরি হবে, যা বিশ্ব আগে কখনো দেখেনি, এবং এর ফলে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। কৌশিক আহমেদ তথ্য ও প্রযুক্তিবিষয়ক লেখক* মতামত লেখকের নিজস্ব।

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সম্পাদকের পছন্দ

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV