খেলাধুলা

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ
ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ
ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির
সম্পাদকের পছন্দ

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

আইজিপি আলী হোসেন ফকির। ফাইল ছবিসড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলাসহ দেশের বিভিন্...

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। ছবি: সংগৃহীতপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় করা আপিলের শুনান...

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। ছবি: সংগৃহীতপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় করা আপিলের শুনানি ১০ দিনের জন্য মুলতবি করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে কারাবন্দি ইমরানের সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাতের ব্যবস্থা করতে দায়িত্বশীল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন
সম্পাদকের পছন্দ

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন

মন্ত্রিসভা আগামী বছরের (জানুয়ারিতে শুরু) ২৯ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে, যার মধ্যে ১৫ দ...

মঙ্গলবার প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ দোগরের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আল-কাদির ট্রাস্ট মামলা হিসেবে পরিচিত এই দুর্নীতি মামলায় ইমরান ও বুশরা দুজনই কারাদণ্ড ভোগ করছেন। মামলায় ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত।

২০২৫ সালের ১৭ জানুয়ারি দেওয়া ওই রায়ের বিরুদ্ধে পরে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন তারা। মঙ্গলবার শুনানির শুরুতে প্রধান বিচারপতি জানান, ইমরান ও বুশরার সঙ্গে তাদের আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি স্মরণ করিয়ে দেন, গত ২৯ জুন আদালত আইনজীবীদের আপিলের বিষয়ে যুক্তিতর্ক শুরু করার নির্দেশ দিয়েছিলেন।

পাশাপাশি শুনানি মুলতবির আবেদন না করার বিষয়ে তাদের কাছ থেকে অঙ্গীকারও নেওয়া হয়েছিল। জবাবে আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার বলেন, ওই অঙ্গীকার করেছিলেন আইনজীবী সরদার লতিফ খান খোসা। তাই এ বিষয়ে তার বক্তব্য শোনা উচিত।

তিনি জানান, আপিলের পাশাপাশি বুশরার চিকিৎসার জন্য অনুমতি চেয়ে করা একটি দেওয়ানি আবেদন নিয়েও তিনি আদালতে উপস্থিত হয়েছেন। তবে প্রধান বিচারপতি বলেন, খোসার দেওয়া অঙ্গীকার অনুযায়ী মূল আপিলের শুনানির যুক্তিতর্ক শুরু হওয়া প্রয়োজন। এ সময় খোসা আদালতকে জানান, তাকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।

বিষয়টি আমলে নিয়ে প্রধান বিচারপতি ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল নাভিদ হায়াত মালিকের কাছে জানতে চান, আগামী কয়েক দিনের মধ্যে খোসার সঙ্গে ইমরানের সাক্ষাতের ব্যবস্থা করা সম্ভব কি না। জবাবে তিনি ইতিবাচক সম্মতি জানান। এ সময় পিটিআইয়ের মহাসচিব ও আইনজীবী সালমান আকরাম রাজা আদালতকে জানান, ইমরান খানের কাছ থেকে তিনি কিছু নির্দেশনা পেয়েছেন।

জবাবে প্রধান বিচারপতি বলেন, আদালতের দেওয়া নির্দেশনাগুলোও বিচারিক নথির অংশ। আইনজীবীদের সাক্ষাৎ না পাওয়া নিয়ে উদ্বেগ। শুনানিতে ব্যারিস্টার সালমান সাফদার জানান, গত সাত মাস ধরে তিনি ইমরান খানের সঙ্গে এবং ১১ মাস ধরে বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।

এ কারণে মামলার প্রস্তুতি ও যুক্তিতর্ক উপস্থাপন করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, আপিলের প্রয়োজনীয় নথিপত্র বা পেপার বুক এখনো আদালত থেকে পাননি। মামলার নথি, সাক্ষ্য ও অন্যান্য কাগজপত্র মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ পৃষ্ঠা রয়েছে।

পাশাপাশি সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন। ফলে যথাযথভাবে নথি পর্যালোচনা করে যুক্তিতর্ক প্রস্তুত করতে তার পর্যাপ্ত সময় প্রয়োজন। সাফদার জানান, সম্প্রতি ইমরান ও বুশরার সঙ্গে সাক্ষাতের জন্য তাকে মাত্র ৪০ মিনিট সময় দেওয়া হয়েছিল।

দীর্ঘদিন পর এত অল্প সময়ের সাক্ষাতে মামলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। যে অভিযোগে কারাগারে ইমরান ও বুশরা। ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলাটি মূলত আল-কাদির ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট একটি আর্থিক সমঝোতাকে কেন্দ্র করে।

পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) অভিযোগ, ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় যুক্তরাজ্যে শনাক্ত ও পাকিস্তানে ফেরত পাঠানো ৫০ বিলিয়ন রুপি বৈধ করার প্রক্রিয়ায় একটি আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে ইমরান ও বুশরা বিপুল অর্থ এবং কয়েক শ একর জমি গ্রহণ করেছিলেন। যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো ওই অর্থ একটি সমঝোতার অংশ হিসেবে পাকিস্তানের সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে জমা হয়েছিল। এনএবির অভিযোগ, ওই অর্থের ব্যবস্থাপনায় অনিয়মের মাধ্যমে আল-কাদির ট্রাস্টের জন্য সুবিধা নেওয়া হয়।

এ মামলায় ২০২৫ সালের ১৭ জানুয়ারি ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল এখন ইসলামাবাদ হাইকোর্টে বিচারাধীন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ
সম্পাদকের পছন্দ

প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ

হরিশংকর জলদাস বিশিষ্ট কথাসাহিত্যিক। ১৯৫৫ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের উত্তর পতেঙ্গার এক জেলেপল্লিতে ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV