আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপনের পর সেগুলো কোন কমিটিতে দেওয়া হয়নি, এ নিয়ে প্রশ্ন তোলেন পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপনের পর সেগুলো কোন কমিটিতে দেওয়া হয়নি, এ নিয়ে প্রশ্ন তোলেন পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘটনা ঘটে। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৭), ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৮) এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৯) সংসদে উত্থাপন করেন।
এ সময় বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর চান ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি বলেন, অধ্যাদেশগুলো উত্থাপনের জন্য ধন্যবাদ জানালেও সেগুলো কোনো কমিটিতে পাঠানো হয়নি। এই অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর আগে ঈদের আগে অধ্যাদেশ উত্থাপনের পর সময়ের স্বল্পতার কথা বলে ঈদের পরে দুই-তিন দিনের মধ্যে বিলগুলো পাস করা হয়েছিল।
জবাবে ডেপুটি স্পিকার বলেন, অধ্যাদেশগুলো যখন বিল আকারে উত্থাপিত হবে, তখন সম্ভবত কমিটিতে পাঠানো হবে। এরপর নাজিবুর রহমান বলেন, অধ্যাদেশ উত্থাপনের পর ৩০ দিনের বাধ্যবাধকতা রয়েছে। এই সময়ের মধ্যে পাস না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে।
আজ অধ্যাদেশগুলো উত্থাপন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর সংসদ অধিবেশন মুলতবি হলে এবং পরবর্তী অধিবেশন ৩০ দিনের মধ্যে শুরু না হলে অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে। এ কারণে উত্থাপনের দিনই কমিটিতে পাঠানো হলে যাচাই-বাছাইয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি।
পরে আবার ফ্লোর নিয়ে আইনমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, সংসদের প্রসিডিংয়ে এগুলো রেকর্ড হবে। তখন মনে হবে যে আমরা সংসদ সদস্যরা আরেকটু মনে হয় হোমওয়ার্ক করে আসলে বেটার হয়। তিনি বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা তার বাধ্যবাধকতা।
অধ্যাদেশগুলো নতুন করে বিল আকারে সংসদে আনা হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দুই-এক দিনের মধ্যে তা উত্থাপন করবেন। এরপর বিলগুলো সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটি যাচাই-বাছাই করার পর সেগুলো আইনে রূপান্তরিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
আরেকটু হোমওয়ার্ক করে সংসদে আসলে ভালো হয়, কেন বললেন আইনমন্ত্রী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!