‘আমি জজের ভাই, আমার কিছুই করতে পারবেন না’

দপ্তরী কাম নৈশপ্রহরী রাশেদুজ্জামান রিপন (বামে) তার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র (বামে)। ছবি: আমার দেশস্কুলের বাচ্চাদের কখনও শাসাচ্ছে, কখনও অকথ্য ভাষায় করছে গালাগালি। আবার কখনও প্রধান শিক্ষকের চেয়ারে বসে সহকারী শিক্ষকদের দেখাচ্ছে ভয়। সম্প্রতি স্কুল চত্বর থেকে ৪টি মূল্যবান ...
দপ্তরী কাম নৈশপ্রহরী রাশেদুজ্জামান রিপন (বামে) তার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র (বামে)। ছবি: আমার দেশস্কুলের বাচ্চাদের কখনও শাসাচ্ছে, কখনও অকথ্য ভাষায় করছে গালাগালি। আবার কখনও প্রধান শিক্ষকের চেয়ারে বসে সহকারী শিক্ষকদের দেখাচ্ছে ভয়।
সম্প্রতি স্কুল চত্বর থেকে ৪টি মূল্যবান গাছ কেটে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে। শিক্ষকরা তাকে এসবের কারণ জিজ্ঞেস করলে দম্ভ করে উত্তর দেয়, ‘আমি জজের ভাই। আমার কিছুই করতে পারবেন না।
এমন কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী রাশেদুজ্জামান রিপনের বিরুদ্ধে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক রাবেয়া খাতুনসহ সহকারী শিক্ষকগণ। অভিযোগ সূত্রে জানা যায়, দপ্তরী কাম নৈশপ্রহরী রাশেদুজ্জামান রিপন সঠিকভাবে তার দায়িত্ব পালন করে না।
দপ্তরী হিসেবে ঘণ্টা বাজানোর কথা থাকলেও সে কখনও তা বাজায় না। নৈশপ্রহরীর দায়িত্বও পালন না করায় ইতিমধ্যেই স্কুল ভবন থেকে পানির পাম্পসহ বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে। এ বিষয়ে কেউ তাকে কিছু বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণ করে।
শিক্ষকরা কিছু বলতে গেলে স্কুলের রাস্তা বন্ধ করে দেয় ও ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। এ বিষয়ে অভিযুক্ত রাশেদুজ্জামান রিপনের নম্বরে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি। প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, ‘রাশেদুজ্জামান রিপনকে নিয়ে আমরা বিব্রতকর পরিস্থিতিতে আছি।
শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে নিয়ে চরম ভীতিতে থাকে। রিপনের বড় ভাই একজন দায়রা জজ। তিনি এখন নওগাঁ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোনো কিছু হলেই সেই জজের ভয় দেখায় সে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘দপ্তরি কাম নৈশপ্রহরী রিপনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
‘আমি জজের ভাই, আমার কিছুই করতে পারবেন না’—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।