শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৮:৫৩ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

আইসিসির মাসসেরার লড়াইয়ে সোবহানা

আইসিসির মাসসেরার লড়াইয়ে সোবহানা
আইসিসির মাসসেরার লড়াইয়ে সোবহানা

অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছিলেন সোবহানা মোস্তারি। করেছিলেন সেঞ্চুরি। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়ার অপেক্ষা। অক্টোবর মাসের সেরা নারী ক্রিকেটারের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। তবে পুরস্কার জিততে তাকে পেরোতে ...

অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছিলেন সোবহানা মোস্তারি। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়ার অপেক্ষা। অক্টোবর মাসের সেরা নারী ক্রিকেটারের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।

তবে পুরস্কার জিততে তাকে পেরোতে হবে বিশ্ব ক্রিকেটের দুই প্রতিষ্ঠিত অলরাউন্ডারকে। তার সঙ্গে লড়াইয়ে আরো মনোনয়ন পেয়েছেন ভারতের দীপ্তি শর্মা ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। আজ অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারী বিভাগে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় সোবহানার নাম আসার পেছনে সবচেয়ে বড় অবদান অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যাটিং। ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৪ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১৮টি চারের সাহায্যে সাজানো সেই ইনিংসটি বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন ইতিহাস।

ওয়ানডেতে বাংলাদেশের কোনো নারী ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলেও সোবহানার ব্যাট থামেনি। পুরো সিরিজে ৪৩ গড়ে ১২৯ রান করেছেন তিনি।

স্ট্রাইক রেট ছিল ৭৩.৭১। দলের ফল প্রত্যাশামতো না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ২৪ বছর বয়সি এই ক্রিকেটার। এ বছর দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে জায়গা পেলেন তিনি; এর আগে জানুয়ারিতেও মনোনয়ন পেয়েছিলেন।

সোবহানার প্রতিদ্বন্দ্বী দীপ্তি শর্মাও অক্টোবর কাটিয়েছেন দারুণ ছন্দে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি নিয়েছেন তিন উইকেট। তিন ম্যাচের সিরিজে ভারতের ৩-০ ব্যবধানে জয়ে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

টি-টোয়েন্টিতেও একটি ম্যাচে ৪৯ রান করেন, সঙ্গে নেন দুই উইকেট। অন্যদিকে অ্যানাবেল সাদারল্যান্ড বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ৯৯ রান করার পাশাপাশি শিকার করেছেন ছয় উইকেট। প্রথম ম্যাচে ৩০ রানে চার উইকেট এবং শেষ ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংস ছিল তার উল্লেখযোগ্য পারফরম্যান্স।

এখন বিজয়ী নির্ধারণ হবে আইসিসির ভোটে। ক্রিকেট বিশেষজ্ঞ, সাংবাদিক ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত স্বাধীন ভোটিং একাডেমির ভোট ধরা হয় ৯০ শতাংশ; নিবন্ধিত সমর্থকদের ভোট ধরা হয় বাকি ১০ শতাংশ। ফলে সোবহানার সামনে অপেক্ষা করছে বড় এক স্বীকৃতির সুযোগ।

বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে তার ১১৮ রানের ইনিংস ইতোমধ্যেই স্মরণীয়; এবার সেই কীর্তির মুকুটে যোগ হতে পারে আইসিসির মাসসেরার সম্মান। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আইসিসির মাসসেরার লড়াইয়ে সোবহানা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

খেলাধুলা

প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান

ফিল্ডিং করার সময় মাটিতে লুটিয়ে পড়ার পরই বোঝা গিয়েছিল সাদমান ইসলামের চোটটা বেশ গুরুতর। স্ট্রেচারে করে তাঁকে তখন মাঠ থেকে নিয়ে যাওয়া...

খেলাধুলা

আফগানিস্তান

The ECB will raise concerns over the funding of the planned আফগানিস্তান Premier League T20 (APL) at upcoming ICC meetings, as the ...

খেলাধুলা

হাসান মাহমুদের ৬ উইকেট, ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

শেষ উইকেটে বেশ প্রতিরোধ গড়ে ফেলেছিলেন জোমেল ওয়ারিকান আর জেইডেন সিলস। ৬৭ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেলেন তারা। শেষ পর্যন্ত এই জুটিটি ভে...

খেলাধুলা

হাসানের ৬ উইকেট, ৩৫৬ রানে অলআউট উইন্ডিজ

৩২২ রানে ৮ উইকেট নিয়ে মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে ১ রান যোগ করতেই শামার জোসেফের উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দশম উইকেট ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV