অস্বস্তি হলে ‘না’ বলার অধিকার আছে, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ইনিয়া

সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয়—এসব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। বিশেষ করে শুটিং সেটে অভিনয়শিল্পীদের সম্মতি ও ব্যক্তিগত সীমারেখা কতটা গুরুত্ব পায়, তা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। এবার এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্...
সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয়—এসব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। বিশেষ করে শুটিং সেটে অভিনয়শিল্পীদের সম্মতি ও ব্যক্তিগত সীমারেখা কতটা গুরুত্ব পায়, তা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। এবার এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ইনিয়া।
সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়া বলেন, কোনো অভিনয়শিল্পী সম্মতি না দিলে তাঁকে জোর করে কোনো দৃশ্যে অভিনয় করানো যায় না। তবে নিজের অস্বস্তির কথা যথাসময়ে জানানোও শিল্পীর দায়িত্ব। .অস্বস্তি হলে জানাতে হবেইনিয়ার মতে, অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি থাকলে শুরুতেই তা জানানো উচিত।
একইভাবে খোলামেলা পোশাক পরতে না চাইলে সেটিও নির্মাতাদের স্পষ্ট করে বলতে হবে। অভিনেত্রীর ভাষ্য, ‘সিনেমাজগতে কেউ আমাদের কোনো কিছু করতে বাধ্য করে না। আমাদের সম্মতি ছাড়া কেউ কিছু করাতে পারে না।
কোনো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হলে সেটা জানানো উচিত। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করতে পারেন। ’.ইনিয়া আরও মনে করেন, কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না।
তাই নিজের সীমারেখা আগে থেকেই পরিষ্কার করা জরুরি। বাবার কাছ থেকে শেখা ব্যক্তিগত পরিসরের পাঠসাক্ষাৎকারে নিজের বাবার দেওয়া একটি পরামর্শের কথাও জানিয়েছেন ইনিয়া। ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝাতে তাঁর বাবা ঘরের উদাহরণ দিতেন।
.অন্তরঙ্গ দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারান অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী.ইনিয়া বলেন, তাঁর বাবা সব সময় বলতেন, নিজের ঘর ব্যক্তিগত জায়গা। কেউ সেখানে ঢুকতে চাইলে দরজা খোলার সিদ্ধান্ত নিতে হবে তাঁকেই। সম্প্রতি মুক্তি পেয়েছে নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’।
ছবিটিতে অভিনয় করেছেন ইনিয়াও। ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
অস্বস্তি হলে ‘না’ বলার অধিকার আছে, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ইনিয়া—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।