খেলাধুলা

অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে

অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে
অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে
অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে

শিরোনামটি পড়ার পর অনেকেই হয়তো নিজের চেয়ারের দিকে তাকাবে। এমনকি নিশ্চিত হওয়ার জন্য পাশের সহকর্মীর চেয়ারের দিকেও তাকাতে পারো। আজকের আধুনিক সব অফিসের চেয়ার এমন। নিচের অংশটি একটু খেয়াল করলেই দেখা যাবে, এর মাঝখান থেকে পাঁচটি পা বা বাহু সমান দূরত্বে বাইরের দিকে ছড়িয়ে আছে। আর...

শিরোনামটি পড়ার পর অনেকেই হয়তো নিজের চেয়ারের দিকে তাকাবে। এমনকি নিশ্চিত হওয়ার জন্য পাশের সহকর্মীর চেয়ারের দিকেও তাকাতে পারো। আজকের আধুনিক সব অফিসের চেয়ার এমন।

নিচের অংশটি একটু খেয়াল করলেই দেখা যাবে, এর মাঝখান থেকে পাঁচটি পা বা বাহু সমান দূরত্বে বাইরের দিকে ছড়িয়ে আছে। আর প্রতিটি বাহুর ঠিক মাথায় লাগানো আছে একটি করে ছোট চাকা। ঘুরতে পারে—এমন প্রায় সব অফিস চেয়ারেই এই পাঁচ পায়ের নকশা দেখতে পাওয়া যায়।

এখন প্রশ্ন উঠতে পারে, তিনটি পা ওয়ালা টুল বা টুলের মতো এটিতে তিনটি পা কেন রাখা হলো না। চার পাই বা রাখা হলো না কেন। আর যদি বেশি পা দিলে চেয়ার আরও শক্তপোক্ত হয়, তবে ছয় বা আটটি পা দেওয়া হলো না কেন।

এর পেছনে একক কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ম নেই। আসলে জ্যামিতিক হিসাব, প্রতিদিনের ব্যবহার এবং সময়ের সঙ্গে সঙ্গে ডিজাইনের পরিবর্তনের ফলেই এটি তৈরি হয়েছে। একটি চেয়ারের মূল কাজ হলো মানুষের ওজন সহ্য করা, বসার ভঙ্গি বদলালে উল্টে না যাওয়া এবং একই সঙ্গে সহজে নড়াচড়া ও ঘুরতে সাহায্য করা।

অফিস চেয়ারে পাঁচটি পা কেন এত জনপ্রিয় হলো, তা বুঝতে হলে একটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কোনো চেয়ারকে আসলে কী জিনিসটি সোজা ও স্থির রাখে। .মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন.চেয়ারের ভারসাম্য কীভাবে কাজ করেএকটি চেয়ার কতটা স্থির থাকবে, তা নির্ভর করে এর ‘সাপোর্ট এরিয়া’ বা ভর দেওয়ার জায়গার ওপর। ওপর থেকে দেখলে চেয়ারের চাকাগুলো মেঝেকে যে বিন্দুগুলোতে স্পর্শ করে, সেগুলোকে রেখা দিয়ে জুড়লে একটি ক্ষেত্র তৈরি হয়।

একে ‘সাপোর্ট পলিগন’ বলা হয়। এ ক্ষেত্রটিই চেয়ারের ভর ধরে রাখে। চেয়ার ও তাতে বসা মানুষের মোট ভরের একটি কেন্দ্রবিন্দু থাকে, যাকে ভরকেন্দ্র বলে।

এই কেন্দ্র থেকে একটি সোজা রেখা নিচের দিকে কল্পনা করলে তা যতক্ষণ সাপোর্ট পলিগনের সীমার ভেতরে থাকে, ততক্ষণ চেয়ার উল্টে যায় না। কিন্তু এই রেখাটি সীমানা পার হয়ে বাইরে চলে গেলেই চেয়ার উল্টে যেতে শুরু করে। এ কারণেই সোজা হয়ে বসলে কোনো সমস্যা হয় না, কিন্তু এক পাশে বেশি ঝুঁকলে চেয়ার উল্টে যাওয়ার ঝুঁকি বাড়ে।

কারণ তখন শরীরের ভরকেন্দ্র সরে যায়। তাই চেয়ারের নিচের বেজ যত বড় হয়, ভরকেন্দ্র সরে যাওয়ার জন্য তত বেশি জায়গা পাওয়া যায়। তবে শুধু বড় বেজ হলেই চলে না, মানুষের নড়াচড়ার ওপরও ভারসাম্য নির্ভর করে।

.ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়.অফিস চেয়ারে কেন পাঁচটি পা বা সাপোর্ট পয়েন্ট থাকেতিনটি পয়েন্ট দিয়েও একটি স্থির ভিত্তি তৈরি করা সম্ভব। তাই চেয়ারের নিচে তিনটি পা থাকা মানেই যে সেটি সব সময় খারাপ, তা কিন্তু নয়। আসল কথা হলো, মানুষ যখন চেয়ারে বসে নড়াচড়া করে বা বসার ভঙ্গি বদলায়, তখন তার শরীরের ভরকেন্দ্র সরে যাওয়ার জন্য নিচে কতটা জায়গা ফাঁকা থাকছে।

সাপোর্ট পয়েন্ট বা পায়ের সংখ্যা বাড়লে নিচের ক্ষেত্রটি বা ‘সাপোর্ট পলিগন’ কীভাবে বদলায়, তা সহজে বোঝা যায়। ধরো, মাঝখানের একটি খুঁটির চারপাশে সমান দূরত্বে ৪টি, ৫টি বা ৬টি পা বসানো হলো। ৩টি পা হলে ত্রিভুজ, ৪টি হলে চতুর্ভুজ, ৫টি হলে পঞ্চভুজ এবং ৬টি হলে ষড়ভুজ তৈরি হয়।

পায়ের সংখ্যা যত বাড়ে, আকৃতিটি তত বৃত্তের কাছাকাছি হতে থাকে। একই সঙ্গে কেন্দ্র থেকে বাইরের দিকের দূরত্বও বদলাতে থাকে। জ্যামিতিক হিসাব বলছে, কেন্দ্র থেকে প্রতিটি পায়ের দূরত্ব যদি সমান রাখা হয়, তবে ৪টি পায়ের তুলনায় ৫টি পা থাকলে কেন্দ্র থেকে কাছের প্রান্তের দূরত্ব প্রায় ১৪ শতাংশ বেড়ে যায়।

এর ফলে চেয়ারের নিচে ভারসাম্য ধরে রাখার পরিসর আরও প্রশস্ত হয়। খাবারের টেবিলের চেয়ার এক জায়গায় স্থির থাকে। কিন্তু অফিস চেয়ারে বসে মানুষ ডানে-বাঁয়ে ঘোরে, নানাভাবে নড়াচড়া করে।

তাই অফিস চেয়ারকে এমনভাবে তৈরি করতে হয় যাতে মানুষ যেকোনো দিকে ঝুঁকলেও সেটি তাকে ঠিকমতো ধরে রাখতে পারে। পাঁচটি পায়ের বেজ বা ভিত্তি বিভিন্ন দিকে দারুণভাবে ভারসাম্য বজায় রাখে। .একঘেয়েমি ও আলসেমি কাটিয়ে ওঠার ৭টি সহজ উপায়.তাহলে ৬টি পা কেন দেওয়া হয় না৬টি পা লাগালে ভারসাম্য আরও একটু বাড়ে ঠিকই কিন্তু ৫টি থেকে ৬টিতে গেলে লাভের পরিমাণ মাত্র ৭ শতাংশের মতো বাড়ে।

অথচ এ জন্য অতিরিক্ত একটি পা ও চাকা যুক্ত করতে হয়। তাই সাধারণ ব্যবহারের ঘূর্ণমান অফিস চেয়ারের জন্য ৫টি পায়ের নকশাটি সবচেয়ে ভালো ভারসাম্য তৈরি করে। এতে অতিরিক্ত ঝামেলা ছাড়াই ভালো সাপোর্ট পাওয়া যায়।

তবে বিশেষ কোনো কাজের চেয়ারের ক্ষেত্রে ৬টি পা ব্যবহার করাও হতে পারে। এর মানে এই নয় যে, ৪ বা ৬ পায়ের যেকোনো চেয়ারের চেয়ে ৫ পায়ের চেয়ার সব সময়ই বেশি নিরাপদ। চেয়ারের আসল নিরাপত্তা নির্ভর করে এর নিচের বেজটি কত বড়, ভরকেন্দ্র কোথায় আছে এবং চাকাগুলো কীভাবে বসানো হয়েছে তার ওপর।

.পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছের জন্য এআই সহায়তায় খোঁজা হচ্ছে সঙ্গী .সময়ের সঙ্গে যেভাবে বদলেছে অফিস চেয়ারঅফিস চেয়ারের ডিজাইন এক দিনে এমন হয়নি। এর পেছনে রয়েছে দারুণ এক ইতিহাস। পুরোনো নকশার দলিলপত্র ঘাঁটলে দেখা যায়, যুগের সঙ্গে সঙ্গে চেয়ার তৈরির পদ্ধতি ধাপে ধাপে বদলেছে।

১৯৪৯ সালের একটি নকশায় চেয়ারের পা থেকে মেটালের অংশ বেরিয়ে থাকার সমস্যা দূর করা হয়েছিল, যা আগে মানুষের জুতায় দাগ লাগিয়ে দিত। এরও পরে ১৯৬৮ থেকে ১৯৭০ সালের দিকে অফিস চেয়ারে তিনটি বা চারটি পা থাকাই ছিল স্বাভাবিক নিয়ম। তবে কাজের ধরন বদলানোর সঙ্গে সঙ্গে চেয়ারের নকশাও বদলেছে।

১৯৯৮ সালের একটি নকশায় কারখানার ভারী কাজের জন্য ছয়টি পা ওয়ালা বেজ তৈরি করা হয়েছিল, যা প্রায় ৫০০ পাউন্ড পর্যন্ত ওজন সামলাতে পারত। এরপর ২০০১ থেকে ২০০৩ সালের দিকে এসে পাঁচটি পা–বিশিষ্ট বেজকে স্ট্যান্ডার্ড বা অফিস চেয়ারের মূল নিয়ম হিসেবে ধরা হয়। এ সময় নির্মাতারা চাকা বসানোর ব্যবস্থাও আরও সহজ করেন, যাতে কম যন্ত্রাংশ দিয়ে খুব সহজেই চেয়ার তৈরি করা যায়।

আধুনিক কর্মক্ষেত্রের নিয়ম অনুযায়ী, অফিস চেয়ারে পাঁচ পায়ের বেজ থাকা অত্যন্ত জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এবং কানাডিয়ান সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি উভয় সংস্থাই এমন চেয়ার ব্যবহারের পরামর্শ দেয়, যেগুলোতে পাঁচ পয়েন্টের বেজ ও চাকা থাকে। কারণ এটি সহজে নড়াচড়া করতে সাহায্য করে ও চেয়ার উল্টে যাওয়ার ঝুঁকি কমায়।

সূত্র: ফিজিক্স ডটকম, ফ্লেক্সিস্পট.যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV