শিক্ষাব্রেকিং

অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

দরিদ্রতম পরিবারের প্রথম মেয়েসন্তান, যাঁরা নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছান, তাঁদের অনুপ্রাণিত করতে দেওয়া হয় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ছাত্রী। আবাসন, টিউশন ফ...

দরিদ্রতম পরিবারের প্রথম মেয়েসন্তান, যাঁরা নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছান, তাঁদের অনুপ্রাণিত করতে দেওয়া হয় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ছাত্রী। আবাসন, টিউশন ফি মওকুফসহ নানা সুবিধা দেয় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০১২ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সহযোগিতায় ৪২ জন এবং ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহযোগিতায় ১০১ জনসহ মোট ১৪৩ জন এই বৃত্তি পেয়েছেন। ৮৬ জনের এরই মধ্যে স্নাতক শেষ হয়েছে। তাঁদের অনেকেই দেশে-বিদেশে ভালো অবস্থানে আছেন।

এ বছর বৃত্তি পেয়েছেন ১৫ জন। পড়ুন তাঁদের মধ্যে ৫ জনের গল্প। .চা-বাগানের সবুজের মধ্যে বড় হয়েছি।

তবে ‘বাগান’ কখনোই আমার সীমানা ছিল না। আমার মা চা-শ্রমিক, বাবা দোকানি। সীমিত আয় দিয়েই তাঁরা আমাকে ও আমার ছোট ভাইকে পড়াশোনা করিয়েছেন।

উচ্চশিক্ষার পথে অনেক বাধা এসেছে। একজন নারী হিসেবে বাড়ির বাইরে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও মানুষের নানা কটু কথা শুনতে হয়েছে। অনেকে বলতেন, মেয়েকে এত দূরে রেখে কী হবে, এখন সময় ভালো না।

এসব শুনে কষ্ট পেয়েছি, কখনো ভয়ও হয়েছে; কিন্তু স্বপ্ন থেকে সরে আসিনি। আমার সবচেয়ে বড় শক্তি ছিল মা-বাবার বিশ্বাস। তাঁরা অন্যের কথায় কান না দিয়ে সব সময় আমার পড়াশোনাকে গুরুত্ব দিয়েছেন।

তাঁদের ত্যাগ ও সহযোগিতায় আজ আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ছি। এইউডব্লিউকে ধন্যবাদ, আমার স্বপ্নের সারথি হওয়ার জন্য। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা-বাবার পাশে থাকতে চাই, ছোট ভাইয়ের পড়াশোনায় সাহায্য করতে চাই।

আমার মতো চা-বাগানের অন্য মেয়েরাও যেন সাহস করে বড় স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্নই দেখি। .রিকশায় চলাচলের সময় শিশুর নিরাপত্তায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন.বাবার বয়স ৭০ পেরিয়েছে। আমরা দুই বোন, ভাই নেই।

স্কুলজীবন থেকেই পড়াশোনা চালাতে গিয়ে অনেক বাধার মুখে পড়েছি। কখনো না খেয়ে থাকতে হয়েছে, কখনো গাড়িভাড়া না থাকায় হেঁটে স্কুল-কলেজে গিয়েছি। অবস্থা বুঝে স্কুলের শিক্ষকেরা অনেক সহযোগিতা করেছেন।

কাদের স্যার, সাইফুন্নাহার ম্যাম, শিরিন ম্যাম ও ফরিদা ম্যাম আমাকে প্রায় তিন-চার বছর বিনা বেতনে পড়িয়েছেন। কলেজে ভর্তি হওয়ার টাকাও বাবা ধার করে জোগাড় করেছিলেন। পরে প্রথম টার্ম পরীক্ষায় প্রথম হওয়ায় শিক্ষকেরা অধ্যক্ষের সঙ্গে কথা বলে আমার প্রথম বর্ষের বেতন মওকুফের ব্যবস্থা করেন।

কখনো কখনো না খেয়ে কলেজে যেতাম। জানতে পেরে শিউলি ম্যাম আমাকে তাঁর সঙ্গে খেতে বসাতেন। এইচএসসি পরীক্ষার আগে এক শিক্ষক এক মাসের বাজারও করে দিয়েছিলেন।

শিক্ষকদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি কোনো দিন ভুলব না। বিনা বেতনে এইউডব্লিউতে পড়ার সুযোগ পেয়েছি; কিন্তু পরিবারের ঋণ, বাড়িভাড়া ও বাবার বয়সের কথা ভেবে দুশ্চিন্তা হয়। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে আমি পরিবারের মুখে হাসি ফোটাতে চাই।

.মা-বাবা দুজনই চা-শ্রমিক। আমাদের পাঁচজনের সংসারে অভাব থাকলেও ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি, পড়াশোনা করে নিজের ও পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ব। ছোটবেলায় আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না।

অনেক রাতে অন্ধকারের মধ্যে পড়াশোনা করেছি। গাড়িভাড়া না থাকায় স্কুলে গিয়েছি হেঁটে। বাবার অনুপ্রেরণা ছিল বলেই এসব কষ্ট গায়ে মাখিনি।

অনেকে বলতেন, মেয়েকে পড়িয়ে কী লাভ, বিয়ে দিয়ে দাও। বাবা তাঁদের কথা শোনেননি। তিনি বলতেন, প্রয়োজন হলে রক্ত বিক্রি করেও আমাকে পড়াবেন।

শুধু ভালো করে পড়াশোনা করার কথা বলেছেন সব সময়। কাকাও পড়াশোনার খরচ দিয়ে সহযোগিতা করেছেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এসে আরও বড় স্বপ্ন দেখার সাহস পেয়েছি।

তবু আমার ব্যক্তিগত খরচের চাপটা পরিবারের ওপর গিয়েই পড়ে। অদ্বিতীয়া বৃত্তি এই চাপ কিছুটা কমাবে। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা-বাবার পাশে থাকতে চাই।

আমার মতো চা-শ্রমিক পরিবারের মেয়েরাও যেন স্বপ্নপূরণের সাহস পায়, সেই অনুপ্রেরণা হতে চাই। .ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা চালিয়ে আসছি। যখন পঞ্চম শ্রেণিতে পড়ি, ভারী কাজ করতে গিয়ে বাবার বাঁ হাত ভেঙে যায়।

সেই থেকে সংসারের দায়িত্ব অনেকটাই মায়ের ওপর। বড় দাদা অষ্টম শ্রেণির পর আর পড়তে পারেনি। মা-বাবার সঙ্গে কাজ শুরু করেছে।

বড় দিদিও পড়ালেখা ছেড়ে কাজ নিয়েছে পোশাক কারখানায়। তাঁর উপার্জনের টাকায় আমি পড়াশোনা করেছি। ছোটবেলা থেকেই হোস্টেলে বড় হয়েছি।

অভাবের কারণে কখনো কখনো অন্যের কাছ থেকে টাকা ধার করতে হয়েছে। এমন দিনও গেছে, মায়ের দিনমজুরির সামান্য আয় দিয়ে পুরো সংসার চালাতে হয়েছে। একসময় মনে হয়েছিল, হয়তো কলেজে ভর্তি হওয়া সম্ভব হবে না, পড়াশোনা এখানেই থেমে যাবে; কিন্তু মায়ের পরিশ্রম ও ধৈর্য আমাকে হাল ছাড়তে দেয়নি।

মা-বাবা, দাদা ও দিদিদের সহযোগিতায় আজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। মনোযোগ দিয়ে পড়াশোনা শেষ করে আমি নিজের ভবিষ্যৎ গড়তে চাই। একদিন পরিবার ও সমাজের জন্য কিছু করতে চাই।

.বাবা একটি ছোট্ট দোকান চালান। মাসে আয় করেন ৯ থেকে ১০ হাজার টাকা। এই টাকা দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছোট ভাইয়ের পড়াশোনার ব্যয়ও বহন করতে হয়।

আমি বিজ্ঞান বিভাগে পড়েছি। বই, খাতা, প্রাইভেট শিক্ষকের খরচ…এতসব জোগানো খুব কঠিন ছিল। বন্ধুদের গাইড বই ও টেস্ট পেপার থেকে ছবি তুলে পড়েছি।

পরে টিউশনি করে নিজের পড়াশোনার কিছু খরচ চালিয়েছি। ইউটিউবে ভিডিও দেখে দেখে প্রস্তুতি নিয়েছি। ২০২৩ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সামার স্কুলে অংশ নিয়েছিলাম।

পরে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বাবা কষ্ট করে টাকা জোগাড় করে দেন। অবশেষে পরীক্ষা ও ভাইভায় অংশ নিয়ে পূর্ণ বৃত্তিও পেয়ে যাই। এটা ছিল আমার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় সুযোগ।

তবে এখনো খাতা, কলম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের খরচ নিয়ে দুশ্চিন্তা করতে হয়। অদ্বিতীয়া বৃত্তির সহায়তায় এসব খরচের কিছুটা নিজে বহন করতে পারব। এতে বাবার ওপর চাপ কমবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারব।

ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা–বাবার ত্যাগের মূল্য দিতে চাই, আমার মতো অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV