সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা

বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে

বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে
বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে 24TV.Live
বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X

সংক্ষিপ্ত লিংক: https://24tv.live/a/864

QR কোড স্ক্যান করুন

সংক্ষেপ সংবাদ

সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর থেকে টানা চার দিন সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে গ্যাসের সরবরাহ কমে যায় ৪০ কোটি ঘনফুটের বেশি। আজ শনিবার দুপুরে সামিটের টার্মিনাল চালু হয়েছে।বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে আজ পাঠানো এক…

সংবাদটি শুনুনবাংলা অডিও পাঠ (Web Speech API)
বিজ্ঞাপন

বিস্তারিত প্রতিবেদন

সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর থেকে টানা চার দিন সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে গ্যাসের সরবরাহ কমে যায় ৪০ কোটি ঘনফুটের বেশি। আজ শনিবার দুপুরে সামিটের টার্মিনাল চালু হয়েছে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরুর কথা জানানো হয়েছে। এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণকাজ শেষে আজ বেলা ১টায় সামিটের এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু করেছে। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট।

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, অন্যটি সামিটের।

পেট্রোবাংলা বলছে, দুটি টার্মিনাল মিলে গ্যাস সরবরাহের সক্ষমতা ১০৫ কোটি ঘনফুট। আজ বিকেল ৪টার দিকে সরবরাহ করা হয় ১০০ কোটি ঘনফুট। আর দেশীয় গ্যাস থেকে সরবরাহ করা হচ্ছে ১৫৮ কোটি ঘনফুট। এতে দেশের মোট গ্যাস সরবরাহ বেড়ে হয়েছে ২৫৮ কোটি ঘনফুট। ৪ দিন ধরে সরবরাহ ছিল গড়ে ২১০ কোটি ঘনফুটের মতো। দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ Prothom Alo - Latest থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন