সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা

সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি

সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি
সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি 24TV.Live
বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X

সংক্ষিপ্ত লিংক: https://24tv.live/a/641

QR কোড স্ক্যান করুন

সংক্ষেপ সংবাদ

খাগড়াছড়ির সাজেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, মন্ত্রণালয়কে সেসব জানানোর সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।আরও বলা হয়েছে, আগামী ডিসেম্বরে তিন পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বৈঠক আর পরিদর্শন করবে সংসদীয় কমিটি।পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামের অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করা ও প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণে মন্ত্রণালয় কী ব্যবস্থা গ্রহণ করেছে, সে বিষয়েও প্রয়োজনীয় তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তরগুলোয় কোনো অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকলে সেসবের বিস্তারিত বিবরণ ও গৃহীত পদক্ষেপ কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সম্মানী ও ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী, মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা।

সংবাদটি শুনুনবাংলা অডিও পাঠ (Web Speech API)
বিজ্ঞাপন

বিস্তারিত প্রতিবেদন

খাগড়াছড়ির সাজেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, মন্ত্রণালয়কে সেসব জানানোর সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, আগামী ডিসেম্বরে তিন পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বৈঠক আর পরিদর্শন করবে সংসদীয় কমিটি।

.

পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামের অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করা ও প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণে মন্ত্রণালয় কী ব্যবস্থা গ্রহণ করেছে, সে বিষয়েও প্রয়োজনীয় তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তরগুলোয় কোনো অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকলে সেসবের বিস্তারিত বিবরণ ও গৃহীত পদক্ষেপ কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।

.

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সম্মানী ও ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী, মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ RSS queue #1131 থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন