নগরীর লাভ লেইনস্থ মেরিটাইম মিউজিয়ামে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনছবি: বন্ধুসভাদৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকে একটুকরা অবসর খুঁজে নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা ৩১ অক্টোবর বিকেলে একত্র হয়েছিলেন নগরীর লাভ লেইনস্থ মেরিটাইম মিউজিয়ামে। আসরে ছিল না কোনো আনুষ্ঠানিকতার বালাই, ছিল...
নগরীর লাভ লেইনস্থ মেরিটাইম মিউজিয়ামে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনছবি: বন্ধুসভাদৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকে একটুকরা অবসর খুঁজে নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা ৩১ অক্টোবর বিকেলে একত্র হয়েছিলেন নগরীর লাভ লেইনস্থ মেরিটাইম মিউজিয়ামে। আসরে ছিল না কোনো আনুষ্ঠানিকতার বালাই, ছিল শুধু আড্ডা, হাসি-ঠাট্টা আর পুরোনো স্মৃতির ঝাঁপি খুলে বসা। বেলা সাড়ে তিনটার দিকে নির্ধারিত স্থানে একে একে জড়ো হতে থাকেন বন্ধুরা।
তাঁদের মধ্যে ছিলেন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থী। কেউ অফিস শেষে সরাসরি এসেছেন, কেউ আবার সংসারের নানা দায়িত্ব সামলে সময় বের করে জড়ো হয়েছেন। দীর্ঘদিন পর দেখা হওয়ায় শুরুতেই কোলাকুলি আর কুশল বিনিময়ে মুখর হয়ে ওঠে পরিবেশ।
স্কুল-কলেজজীবনের দুরন্ত দিনের গল্প দিয়ে শুরু হওয়া এ আড্ডায় এরপর উঠে এসেছে চট্টগ্রামের পুরোনো দিনের স্মৃতি, বর্তমান জীবনের নানা অভিজ্ঞতা আর অর্জনের গল্প। রীতিমতো জমে ওঠে আসর। এর মধ্যেই গানের কলি আর কৌতুকের ঝলকে হাসির রোল পড়ে যায়।
পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মজাদার সংলাপ আড্ডার আমেজ আরও বাড়িয়ে তোলে। আড্ডার ফাঁকে সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। বন্ধুদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, সামাজিক কাজে অংশ নেওয়া এবং নিয়মিত মিলনমেলার আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন অনেকেই।
বন্ধু নাওয়ারা নবী বলেন, ‘যান্ত্রিক জীবনে আমরা এতটাই ব্যস্ত যে বন্ধুদের জন্য সময় বের করাই কঠিন। এমন একটা বিকেল সারা সপ্তাহের ক্লান্তি ভুলিয়ে দেয়। বন্ধুত্বই সবচেয়ে বড় প্রাপ্তি।
বন্ধু রাজু পাল বলেন, ‘এই বন্ধুসভা আমাদের আড্ডার জায়গা নয় শুধু, ভরসারও জায়গাও বটে। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই আড্ডার ইতি ঘটে। বিদায়ের মুহূর্তে সবাই আবার একত্র হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্মৃতির ঝুলিতে আরও একটি সুন্দর বিকেল জমা রেখে যে যার গন্তব্যে ফিরে যান। আয়োজনের সমন্বয়কারী হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। উপস্থিত ছিলেন অর্থসম্পাদক ফয়সাল হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক জয় চক্রবর্ত্তী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম, দপ্তর সম্পাদক সাকিব জিশান, প্রচার সম্পাদক প্রান্তিকা ভৌমিক, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আমেনা আক্তার, বইমেলা সম্পাদক সামিয়া সুলতানা, বন্ধু রোকসানা জেয়াছমিন, নির্বাচিতা ভৌমিক, গেহরিন নাসরিন, খাদিজা আক্তার, পৃথ্বীরাজ বড়ুয়া, অদ্রিক রায়, অনামিকা দাশসহ অনেকে।
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা।
বন্ধুত্বের উষ্ণতায় কাটল এক আড্ডামুখর বিকেল—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!