ছবি: সংগৃহীতগাজায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবুর ওপর বালুর ঢিবি ধসে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু। উদ্ধার সরঞ্জাম ও জরুরি সেবার অভাবে আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় স্বজনদের খুঁজে বের করতে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানো...
ছবি: সংগৃহীতগাজায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবুর ওপর বালুর ঢিবি ধসে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু। উদ্ধার সরঞ্জাম ও জরুরি সেবার অভাবে আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় স্বজনদের খুঁজে বের করতে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করেন ফিলিস্তিনিরা।
জাবালিয়া থেকে বাস্তুচ্যুত মোহাম্মদ আবদেলাল জানান, আটকে পড়া মানুষদের উদ্ধারে তারা খালি হাতে বালু সরিয়েছেন। এ সময় কম্বল কেটে আটকে পড়াদের বের করতে ছুরিও ব্যবহার করেন তারা। তিনি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘আমরা লোকজনকে বের করে আনার চেষ্টা করেছি।
কম্বল কেটে তাদের উদ্ধারে কাজ করেছি। প্রথমে একটি শিশুকে, এরপর দ্বিতীয় ও তৃতীয় শিশুকে উদ্ধার করতে সক্ষম হই। পরে এক অন্তঃসত্ত্বা নারী ও এক তরুণকেও উদ্ধার করি।
বেইত হানুন থেকে বাস্তুচ্যুত হাসান ওদা জানান, বালুর নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করতে দেখেছেন তিনি। তবে ওই নারীর দুই সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন, ‘আমরা অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলাম।
কিন্তু পাহাড়ের উচ্চতার কারণে কেউ কিছু করতে পারেনি। পুরুষেরা একটানা মাটি খুঁড়তে থাকেন। একপর্যায়ে ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়।
তবে তার ছেলে মারা যায়। পরে তার মেয়ের লাশও উদ্ধার করি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
গাজায় বালুর ঢিবি ধসে নিহত ৫, খালি হাতে উদ্ধার কাজে ফিলিস্তিনিরা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!