সিলেট টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশনে ২ উইকেট পেয়েছিল বাংলাদেশ। ২ স্পিনারের পাওয়া ওই ২ উইকেটর পর ধারণা করা হচ্ছিল, উইকেট ধীরে ধীরে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠছে। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশি স্পিনারদের হতাশ করেছেন কাভেম হজ এবং কেভিন উইকহ্যাম।
সিলেট টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশনে ২ উইকেট পেয়েছিল বাংলাদেশ। ২ স্পিনারের পাওয়া ওই ২ উইকেটর পর ধারণা করা হচ্ছিল, উইকেট ধীরে ধীরে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠছে। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশি স্পিনারদের হতাশ করেছেন কাভেম হজ এবং কেভিন উইকহ্যাম।
পুরো দ্বিতীয় সেশনে ২৮ ওভার বোলিং করে একটি উইকেটও হারায়নি উইন্ডিজ। উইকহ্যাম-হজ মিলে এই সেশনে যোগ করেছেন ১৩১ রান। দুজনের জুটির রান এখন ১৪০।
সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আছেন হজ, ৬৩ রানে অপরাজিত উইকহ্যাম। দ্বিতীয় সেশন শেষে উইন্ডিজের রান ২ উইকেটে ২৫৯। সফরকারীদের লিড এখন ২২৯ রানের।
এর আগে চতুর্থ দিন বাংলাদেশ প্রথম উইকেট পায় তাইজুল ইসলামের হাত ধরে। উইন্ডিজের দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভকে এলবিডব্লিউ করেন তিনি। প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল।
তবে শর্ট কাভারে ক্যাচটা তালুবন্দী করতে পারেননি তাওহীদ হৃদয়। তবে কিংয়ের উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। উইন্ডিজের দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজ স্লিপে শান্তর ক্যাচে পরিণত করেন কিংকে।
প্রথম ইনিংসে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড নেয় বাংলাদেশ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
উইকেটশুন্য সেশন, চাপে বাংলাদেশ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!